Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 03:35 pm
Last modified: 28 January, 2026, 03:51 pm

Related News

  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রিট আবেদনে ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 03:35 pm
Last modified: 28 January, 2026, 03:51 pm
ছবি: সংগৃহীত

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন চারজন প্রার্থী। আজ বুধবার (২৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী নাজমুস সাকিব।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য শিগগিরই উত্থাপন করা হবে বলে তিনি জানান।

রিট আবেদনে ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।

জানা যায়, গণভোটের প্রচার চালানোর জন্য নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর গত ২০ জানুয়ারি স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে ফল না পেয়ে চার প্রার্থী এই রিটটি করেছেন।

রিট আবেদনে বলা হয়, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি দেওয়া রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। একইসঙ্গে রুল হলে তা নিষ্পত্তির জন্য থাকা অবস্থায় গত ২৬ নভেম্বর যে সার্কুলার দিয়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিসিএস / প্রিলিমিনারি / রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net