Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নির্বাচনি প্রচারণায় বিএনপির দলীয় পরিচয়ে হামলা ‘কেন্দ্র দখলের’ প্র্যাকটিস ম্যাচ: হাসনাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:45 pm
Last modified: 26 January, 2026, 10:27 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

নির্বাচনি প্রচারণায় বিএনপির দলীয় পরিচয়ে হামলা ‘কেন্দ্র দখলের’ প্র্যাকটিস ম্যাচ: হাসনাত

হাসনাত অভিযোগ করেন, 'এই পরিস্থিতি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:45 pm
Last modified: 26 January, 2026, 10:27 pm
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণায় বিএনপির দলীয় পরিচয়ে হামলা 'কেন্দ্র দখলের' প্র্যাকটিস ম্যাচ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, 'নির্বাচনি প্রচারে বিএনপির দলীয় পরিচয়ে যেভাবে হামলা হয়েছে, এটা কেন্দ্র দখলের বার্তা দেয়। আজকের এই হামলা (ঢাকা-১৮ আসনে) মূলত কেন্দ্র দখলের একটি প্র্যাকটিস ম্যাচ।'

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, এদিন দলের নির্বাচনি প্রচারণায় বিএনপির দলীয় পরিচয়ে হামলা হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে এনসিপি। 

নির্বাচনি প্রচারণায় দলীয় পরিচয়ে হামলার ঘটনাকে 'দমন পীড়নের বার্তা' হিসেবে অভিহিত করে হাসনাত অভিযোগ করেন, 'এই পরিস্থিতি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'

তিনি বলেন, 'আমাদের প্রার্থী আদিব ভাইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে আমাদের প্রচার কার্যক্রমের ওপর বিএনপির দলীয় পরিচয়ে আক্রমণ চালানো হচ্ছে, তা পুরো নির্বাচনি প্রক্রিয়ায় একটি নেতিবাচক বার্তা দেয়। এটি মূলত সাধারণ ভোটার ও প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর একটি কৌশল।'

নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, 'আজকের ঘটনা দেখে মনে হচ্ছে কেন্দ্র দখলের যে প্রবণতা থাকে, তার একটি প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে, ব্যালটে নির্দিষ্ট প্রতীক না থাকলেও প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে এসে সিল মারার মতো বক্তব্য দেওয়া হচ্ছে। এই ধরনের আক্রমণাত্মক আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।'

এই এনসিপি নেতা অভিযোগ করেন, 'বলা হচ্ছে যদি জামাতের নারী কর্মীরা ভোট চাইতে আসে, ট্রিপল নাইনে ফোন দিয়ে তাদেরকে যেন পুলিশ দিয়ে দেওয়া হয়।'
 
তিনি বলেন, 'এই যে এক ধরনের আক্রমণাত্মক আচরণ এবং প্রতিপক্ষের নির্বাচনি প্রচার কার্যক্রমকে এভাবে আক্রমণ করার যে প্রবণতা, এটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলেই আমরা মনে করছি।'

আচরণবিধি লঙ্ঘন হলেও মাঠ পর্যায়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ধরেছে এনসিপি।

এনসিপির নির্বাচন ও প্রশাসন সমন্বয় উপকমিটির সেক্রেটারি আয়মান রাহাত বলেন, 'আমরা অতীতের বিতর্কিত যেসব নির্বাচন দেখেছি, সেখানে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছেন, তাদের অনেককে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ভোটের দিন লেভেল প্লেয়িং ফিল্ডটা আসলে থাকবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন।'

প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, 'অন্য প্রার্থীরা সুষ্ঠুভাবে, নিরাপদে নির্বাচনি প্রচারণা কাজ করতে এবং ভোটের দিন পর্যন্ত তারা মাঠে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কি না, তা নিয়ে আমাদের আশঙ্কার বিষয়টা আমরা ইসিকে জানিয়েছি। আমরা ইসিকে অনুরোধ করেছি, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা করেন।'

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / বিএনপি / হামলা / এনসিপি / ঢাকা-১৮

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net