Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 10:25 pm
Last modified: 24 January, 2026, 10:29 pm

Related News

  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভা ঘিরে ইতোমধ্যেই সব আয়োজন সম্পন্ন করেছে বিএনপি।
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 10:25 pm
Last modified: 24 January, 2026, 10:29 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

দীর্ঘ ২০ বছর পর বন্দর নগরী চট্টগ্রাম সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

সর্বশেষ ২০০৫ সালের মে মাসে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই মূলত তারেক রহমানের এই সফর। এই সফরকে ঘিরে পুরো চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন দুপুরের পর থেকেই বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।  

সেখান থেকে তারেক রহমান 'সবার আগে বাংলাদেশ' স্লোগান সংবলিত লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে হোটেলের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর থেকে পতেঙ্গা সৈকত হয়ে লালখান বাজার পর্যন্ত দীর্ঘ পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও বাসের সামনের দিকে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। 

তারেক রহমানের এই সফরকে ঘিরে বন্দর নগরীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের ড্রোন উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য পুরো রুট এবং হোটেলের আশেপাশে মোতায়েন রয়েছে। 

দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে নগরীর প্রধান সড়কগুলো সাজিয়ে তুলেছেন, যা পুরো এলাকাকে এক বর্ণিল রূপ দিয়েছে।

আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভা ঘিরেই মূলত সব আয়োজন সম্পন্ন করেছে বিএনপি। বিশাল আকারের মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। 

স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, তারেক রহমানের এই সফর এবং আগামীকালের জনসভা চট্টগ্রামের ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। সমাবেশ শেষ করে তিনি কুমিল্লা ও ফেনী হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, জনসভা ঘিরে মঞ্চসহ পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। মঞ্চ তৈরির কাজ শেষ হলে ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকা তল্লাশি চালানো হবে।

সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, 'সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াই থেকে ৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। আজ থেকেই নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / চট্টগ্রাম / জনসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net