Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 08:45 pm
Last modified: 23 January, 2026, 08:49 pm

Related News

  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?

প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসীদের জন্য ভোট দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি নির্ধারিত থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। 
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 08:45 pm
Last modified: 23 January, 2026, 08:49 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সময়সীমা অন্তত এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির অভিযোগ, বর্তমানে নির্ধারিত সময়সীমা ও মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা দেশগুলোর সাপ্তাহিক ছুটির কারণে প্রবাসীরা ডাকযোগে ব্যালট পাঠাতে চরম জটিলতার সম্মুখীন হচ্ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন।  

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসীদের জন্য ভোট দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি নির্ধারিত থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। 

'২১ জানুয়ারি (বুধবার) প্রার্থীরা প্রতীক পেয়েছেন এবং কিউআর কোড অ্যাক্টিভ হয়েছে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)। কিন্তু ২৩ ও ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্যে এবং ২৪ ও ২৫ জানুয়ারি পশ্চিমা দেশগুলোতে সরকারি ছুটি। ডাকঘর বন্ধ থাকায় প্রবাসীরা সময়মতো পোস্টাল ব্যালট পাঠাতে পারছেন না। এমনকি অনেকের কাছে এখনো ব্যালট পেপার পৌঁছায়নি', বলেন তিনি। 

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সময়সীমা আরও সাত দিন বৃদ্ধির জোর দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় এই নেতা ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের ৮টি জেলায় দুই দিনের সফর শুরু করেছেন। আজ সকালে পঞ্চগড় থেকে সফর শুরু করে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও হয়ে বর্তমানে রংপুরে অবস্থান করছেন।

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভা শেষে ঢাকায় ফিরবেন।

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবায়ের অভিযোগ করেন, বিভিন্ন স্থানে প্রতিপক্ষ দলগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। গভীর রাত পর্যন্ত মাইকিং এবং নির্ধারিত নিয়মের বাইরে প্রচার সামগ্রী ব্যবহারের বিষয়টি ইসির নজরে আনা হয়েছে বলে তিনি জানান।

প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, 'একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভয়ভীতিমুক্ত পরিবেশে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আবদুস সাত্তার এবং মিডিয়া টিমের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / প্রবাসী / ভোটার / ব্যালট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net