Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 06:35 pm
Last modified: 16 January, 2026, 06:39 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইবনে হোসাইন জিয়াদ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিচার বিলম্বের অভিযোগ করেন।
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 06:35 pm
Last modified: 16 January, 2026, 06:39 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

আজ জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়িতে গিয়ে সড়ক সমাবেশে পরিণত হয়।

দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিক্ষোভকারীরা কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নেন। এ সময় তারা 'তুমি কে, আমি কে—হাদি, হাদি'সহ বিভিন্ন স্লোগান দেন এবং 'হাদির বিচার চাই' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়ক আবরার হাসান রিয়াদ অভিযোগ করেন, মামলার অভিযোগপত্র তড়িঘড়ি করে দাখিল করা হয়েছে এবং এতে গুরুতর ত্রুটি রয়েছে।

তিনি বলেন, 'ভুল তথ্য দিয়ে একটি তাড়াহুড়ো করা অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আমাদের ভাইয়েরা ইতোমধ্যে এসব ত্রুটি তুলে ধরেছেন। প্রকৃত অপরাধীদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।'

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইবনে হোসাইন জিয়াদ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিচার বিলম্বের অভিযোগ করেন।

তিনি বলেন, 'হাদি হত্যার বিচারে অন্তর্বর্তী সরকার গড়িমসি শুরু করেছে। বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার অপসারণের আন্দোলনেও আমরা যাব।'

আরও কড়া ভাষায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব দাবি করেন, অভিযোগপত্রে মামলার প্রকৃত ঘটনা প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার কি আমাদের সঙ্গে খেলা করছে? চট্টগ্রাম থেকেই আমরা ঘোষণা দিচ্ছি—এই গড়িমসি চলতে থাকলে আমরা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ঘোষণা দেব।'

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা করেন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ফয়সাল আহমেদ মামলাটিতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জানুয়ারি বাদী আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চান। বৃহস্পতিবার তিনি পুলিশের দাখিল করা অভিযোগপত্র প্রত্যাখ্যান করে এর তদন্তফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে একটি আবেদন দাখিল করেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / হাদি হত্যা / ইনকিলাব মঞ্চ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net