Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
১০ দলের বৈঠক শেষ, রাতে আসন সমঝোতার ঘোষণা, ইসলামী আন্দোলনকে পাশে পাওয়ার প্রত্যাশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:45 pm
Last modified: 15 January, 2026, 06:24 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

১০ দলের বৈঠক শেষ, রাতে আসন সমঝোতার ঘোষণা, ইসলামী আন্দোলনকে পাশে পাওয়ার প্রত্যাশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা কোনো ঝামেলার  মধ্যে নেই। মতভিন্নতা আছে স্বীকার করি, তবে কোনো ঝামেলা নেই।’
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:45 pm
Last modified: 15 January, 2026, 06:24 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ১০ দলীয় জোটের বৈঠক শেষে শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন আজ রাত ৮টায় আসন সমঝোতার ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে এলিফ্যান্ট রোডে জামায়াত ইসলামীর কার্যালায়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, 'আসন সংক্রান্ত যাবতীয় ডিটেইলস সংবাদ সম্মেলনেই বলা হবে এবং সেখানে ইসলামি আন্দোলনকে একোমোডেট করেই ঘোষণা করা  হবে সেই প্রত্যাশা আমরা করি।'

মামুনুল হক জানান, 'রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে রাত ৮টায় ঘোষণা হবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমরা কোনো ঝামেলার  মধ্যে নেই। মতভিন্নতা আছে স্বীকার করি, তবে কোনো ঝামেলা নেই।'

ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রেখে সমঝোতা ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'সবকিছু রাত ৮টায় জানানো হবে।'

বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আজকে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ইসলামি আন্দোলন ব্যতীত বাকি ১০ দল ২৫০ আসনে নির্বাচনি সমঝোতা সম্পন্ন করেছে।'

তিনি বলেন, 'আজ রাত ৮ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণায় এ ২৫০টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। বাকি ৫০ টি আসন ইসলামী আন্দোলন এর জন্য রাখা হয়েছে। যদিও দলটির দাবি নূন্যতম ৭০ আসন।'

তিনি আরও বলেন, 'জামায়াতসহ অন্যান্য শরীকেরা শেষ পর্যন্ত চেষ্টা করছে ইসলামি আন্দোলনকে জোটে ধরে রাখার জন্য।'

এদিকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা এখনও চলছে।'

Related Topics

টপ নিউজ

আসন সমঝোতা / , ইসলামি আন্দোলন / ১০ দলীয় জোট / এনসিপি / বাংলাদেশ জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net