Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2026, 12:55 pm
Last modified: 09 January, 2026, 12:56 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের উত্তরে ধুমঘাট সেতুর কাছে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
টিবিএস রিপোর্ট
09 January, 2026, 12:55 pm
Last modified: 09 January, 2026, 12:56 pm
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শুক্রবার ভোরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ডাবল-ডেকার স্লিপার বাস দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিন যাত্রী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের উত্তরে ধুমঘাট সেতুর কাছে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নূর আলমের ছেলে নাফিস আহমেদ (১৬); চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে সাবিতুন নাহার (২৫); এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাটলামারি এলাকার মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।

হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মতে, ধুমঘাট সেতুর কাছে বন বিভাগের একটি চেকপোস্ট রয়েছে। সেখানে নথিপত্র যাচাইয়ের জন্য প্রায়ই কাঠবোঝাই যানবাহনগুলো মূল রাস্তার ওপর থামানো হয়। রাত আড়াইটার দিকে ঢাকাগামী স্লিপার বাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহত নাফিস আহমেদের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক—উভয়ই এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে উভয় যানের চালকই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / চট্টগ্রাম / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / মিরসরাই / কাঠবোঝাই ট্রাক / স্লিপার বাস / ধাক্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net