Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ব্যাংকে হান্নান মাসউদের জমা ২ হাজার টাকা, বাবার ২ লাখ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 02:20 pm
Last modified: 02 January, 2026, 09:13 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

ব্যাংকে হান্নান মাসউদের জমা ২ হাজার টাকা, বাবার ২ লাখ

হান্নান মাসউদ এবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, হান্নান মাসউদের বাবা নিজেও বিএসপি’র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে লড়বেন।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 02:20 pm
Last modified: 02 January, 2026, 09:13 pm
আব্দুল হান্নান মাসুদ। ছবি: সংগৃহীত

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মাত্র ২ হাজার টাকা।

অন্যদিকে, তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জমা আছে প্রায় ২ লাখ টাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হান্নান মাসউদ এবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, হান্নান মাসউদের পক্ষে তার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তার বাবা আমিরুল ইসলাম। তিনি নিজেও বিএসপি'র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে লড়ছেন।

হলফনামায় হান্নান মাসউদ নিজের পেশা হিসেবে 'ব্যবসা' উল্লেখ করেছেন এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন আলিম পাস। জুলাই বিপ্লবের অন্যতম এই পরিচিত মুখ তার হলফনামায় আরও জানিয়েছেন যে, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।

আর্থিক বিবরণী অনুযায়ী, হান্নান মাসউদের বার্ষিক আয় ৬ লাখ টাকা। তার হাতে নগদ ৩৫ লাখ ৮৩ হাজার টাকা থাকলেও নিজের নামে কোনো স্থাবর জমি নেই। নগদ টাকাসহ তার মোট অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার টাকা, যার মধ্যে ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কারও অন্তর্ভুক্ত রয়েছে।

হলফনামায় হান্নান মাসউদ আরও উল্লেখ করেছেন যে, তার নিজের বা পরিবারের অন্য সদস্যদের কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায়দেনা নেই।

অন্যদিকে, পৃথক একটি হলফনামায় তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক নিজেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয়ের পরিমাণ প্রায় ২ লাখ টাকা।

Related Topics

টপ নিউজ

হান্নান মাসউদ / নির্বাচনী হলফনামা / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net