Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 04:05 pm
Last modified: 22 December, 2025, 06:05 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন: সালাহউদ্দিন

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 04:05 pm
Last modified: 22 December, 2025, 06:05 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এসময় সালাউদ্দিন আহমদ জানান, ''সিইসির সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানে আইনি জটিলতা নিরসন এবং ভোটার তালিকায় তারেক রহমানের নাম তোলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।''

বৈঠকে আরপিও বহির্ভূত শর্ত শিথিল এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ''আরপিও-র ১২ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীকে কেবল ফৌজদারি মামলার তথ্য প্রদান করতে হয়। কিন্তু বর্তমানে জামিনের সার্টিফাইড কপি বা অর্ডার শিট চাওয়া হচ্ছে, যা আরপিও-তে নেই। আওয়ামী লীগ সরকার আমলে আমাদের রাজনৈতিক নেতাদের নামে শত শত 'গায়েবি' মামলা রয়েছে, যার হদিস পাওয়াই দুষ্কর। তাই বাড়তি কাগজপত্রের বোঝা না চাপিয়ে আইনের মূল বিধান অনুযায়ী তথ্য গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।''

তিনি আরও বলেন, ''এছাড়া 'অভিযুক্ত' বলতে যাতে কেবলমাত্র আদালতের মাধ্যমে অভিযোগ গঠন বুঝানো হয়, সে বিষয়ে স্পষ্টিকরণ চাওয়া হয়েছে। অন্যথায় ঢালাও এফআইআর-এর কারণে প্রার্থীরা হয়রানির শিকার হতে পারেন বলে জানানো হয়েছে।''

বিএনপির এই নেতা বলেন, ''নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে একটি প্রযুক্তিগত সংশোধনী প্রস্তাব করা হয়েছে। সাধারণত প্রতীক বরাদ্দের পর এজেন্ট নিয়োগ হয়। তার আগ পর্যন্ত প্রার্থী নিজেই যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেজন্য বিধিতে 'প্রার্থী অথবা নির্বাচনি এজেন্ট' কথাটি ধারাবাহিকভাবে লেখার অনুরোধ জানানো হয়েছে। কমিশন বিষয়টি গুরুত্বসহ দেখার আশ্বাস দিয়েছে।''

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, ''আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কর্মকর্তাদের নিয়োগ, বদলি এ সমস্ত হয়। এ বিধান আছে প্রশাসনিক কাজের। কিন্তু প্রাথমিকভাবে সব কিছু সরকারের দায়িত্ব। সেই ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি।''

তিনি বলেন, ''সরকারকে আমরা সেই আহ্বান জানিয়েছি। জনগণও উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও মুক্তভাবে ভোট দিতে চায়। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নয়ন হবে।''

এর আগে, এদিন বিকাল ৩টায় সিইসির বৈঠকে বসেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকে নির্বাচন কমিশনার (ইসি) রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

প্রসঙ্গত, তফসিল ঘোষণার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন নিতে হয়।

Related Topics

টপ নিউজ

সিইসি / বিএনপি / এ এম এম নাসির উদ্দিন / সালাহউদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net