Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:15 pm
Last modified: 16 December, 2025, 01:18 pm

Related News

  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • রাজধানীতে সড়ক বিভাজক ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:15 pm
Last modified: 16 December, 2025, 01:18 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী বসুমতি পরিবহনের একটি বাস পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটির হেলপার নিহত হন এবং অন্তত সাত থেকে আটজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির বসুমতি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৯৬) পেছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩০৮) সজোরে ধাক্কা দেয়।

এতে বসুমতি পরিবহনের হেলপার মো. তোফায়েল মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি মাদারীপুর জেলার বন্দর দৌলতপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

দুর্ঘটনায় বসুমতি পরিবহনের আরও সাত থেকে আটজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তোফায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পদ্মা সেতু দক্ষিণ থানা হেফাজতে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর দুই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / পদ্মাসেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • রাজধানীতে সড়ক বিভাজক ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net