Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 02:40 pm
Last modified: 15 December, 2025, 02:40 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গোয়েন্দা সংস্থার ডিবিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 02:40 pm
Last modified: 15 December, 2025, 02:40 pm
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরে গ্রাহকদের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় অভিযোগে চলঘুরি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমি ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে ব্যারিস্টার আহসান হাবিব ভুইঁয়া মামলাটির আবেদন দায়ের করেন৷ 

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গোয়েন্দা সংস্থার ডিবিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

মামলার অপর আসামিরা হলেন, মেইন স্টেইজ ইনকের স্বত্বাধিকারী কাজী রাফসান, মারভেলের প্রতিষ্ঠাতা ব্রিতি সাবরিন খান, চলঘুরি লিমিটেড এবং চলঘুরি লিমিটেড ম্যেনেজিং ডাইরেক্টর আসিফ ইকবাল। 

মামলার বাদী ব্যারিস্টার আহসান হাবিব ভুইঁয়া এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর আতিফ আসলামের কনসার্টের কথা জানিয়ে 'মেইন স্টেইজ ইনক' নামে একটি ফেসবুক পেইজে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বিভিন্ন ক্যাটাগরির টিকিট ছাড়া হয়। 

আরও জানা গেছে, মামলার বাদী গত ১৯ নভেম্বর কনসার্টের পাঁচটি টিকিট বাবদ ২৮ হাজার ৮৪৪ টাকা দেন। পরবর্তীতে, এই মামলার আরও ৬ জন সাক্ষী ২৫ ও ২৭ তারিখে ৫ থেকে ২৩ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা বিভিন্ন দামের ছয়টি টিকিট কেনেন। গত ১২ ডিসেম্বর মামলার আসামিরা তাদের ফেইসবুক পেইজে ঘোষণা দেন, সরকারের অনুমতি না পাওয়ায় তারা কনসার্ট স্থগিত করেছেন। মামলায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা অভিযোগ আনা হয়েছে। 

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল। 

কিন্তু এর আগেই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সংগীতশিল্পী আতিফ আসলাম জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না। বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়।

এদিকে, কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আয়োজকেরা।

Related Topics

টপ নিউজ

সংগীতশিল্পী / পাকিস্তানি / আতিফ আসলাম / কনসার্ট / বাতিল / টিকিট / টাকা ফেরত / মামলা / প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net