Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
সিলেটে এনসিপির মনোনয়ন পাওয়া সবাই প্রবাসী

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
10 December, 2025, 02:50 pm
Last modified: 10 December, 2025, 02:51 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

সিলেটে এনসিপির মনোনয়ন পাওয়া সবাই প্রবাসী

আজ বুধবার (১০ ডিস্মেবর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দেবাশীষ দেবু, সিলেট
10 December, 2025, 02:50 pm
Last modified: 10 December, 2025, 02:51 pm
বাম থেকে ডানে: সিলেট-১ আসনে যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম হক, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম এবং সিলেট-৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এনসিপির মনোনয়ন পেয়েছেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে সিলেট জেলার ৬টি আসনের ৩টিতে প্রার্থী দিয়েছে দলটি। মনোনয়ন পাওয়া তিনজনই প্রবাসী।

আজ বুধবার (১০ ডিস্মেবর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম সেখানকার রাজনীতিতেও সক্রিয় ছিলেন। গত বছর অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের 'পপলার অ্যান্ড লাইম হাউজ' আসনে প্রার্থী হয়েছিলেন এহতেশাম। তবে এহতেশামকে হারিয়ে এই আসনে সসদ সদস্য নির্বাচিত হন তার সাবেক স্ত্রী ও লেবার মনোনীত প্রার্থী আপসানা বেগম।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন এহতেশাম হক। এনসিপি গঠনের পর দলটিতে যোগ দেন তিনি। প্রথমে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা এহতেশাম বর্তমানে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

সিলেট-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য জুনেদও একবছরের বেশি সময় ধরে দেশে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সিলেট-৩ আসনে দীর্ঘদিন ধরেই তিনি জনসংযোগ চালিয়ে আসছেন।

সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম। রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন মুখ রাশেল সম্প্রতি দেশে এসে প্রচারে নামেন। পেশায় প্রকৌশলী এই তরুণকে সিলেট-৪ আসনে প্রার্থী করেছে এনসিপি।

প্রার্থী তালিকায় প্রবাসীদের আধিক্য সম্পর্কে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-১ আসনের প্রার্থী এহতেশাম হক বলেন, 'আমি একবছরের বেশি সময় ধরে দেশে আছি। আমাকে আর প্রবাসী বলাটা ঠিক হবে না। জুনেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর রাশেল খুব বেশিদিন হয়নি যুক্তরাষ্ট্রে গেছেন। দেশের সাথে সবসময়ই তিনি যুক্ত ছিলেন।'

তাছাড়া সিলেটের বিপুলসংখ্যক মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে এহতেশাম বলেন, 'ফলে এই অঞ্চলের প্রবাসী প্রার্থীদের আধিক্য থাকাটা খারাপ কিছু নয়। বরং সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করারও সুযোগ।'

এহতেশাম বলেন, 'সিলেটের অন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই চলছে।'

বুধবার সিলেট বিভাগের আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এরমধ্যে মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা দুজন দেশেই থাকেন বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / সিলেট / প্রবাসী / মনোনীত প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net