Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সংসদ নির্বাচন ও গণভোট: মক ভোটিংয়ে সময় বেশি লাগায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা ইসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 12:25 pm
Last modified: 03 December, 2025, 12:34 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

সংসদ নির্বাচন ও গণভোট: মক ভোটিংয়ে সময় বেশি লাগায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা ইসির

‘মক ভোটিং’-এ দেখা গেছে, ভোটকক্ষে একজন ভোটার গড়ে প্রায় ৪ মিনিট সময় নিচ্ছেন।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 12:25 pm
Last modified: 03 December, 2025, 12:34 pm
ফাইল ছবি: টিবিএস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুটি ব্যালট পেপার থাকায় ভোট দিতে সময় বেশি লাগছে। নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত 'মক ভোটিং' বা মহড়া ভোটে দেখা গেছে, ভোটকক্ষে একজন ভোটার গড়ে প্রায় ৪ মিনিট সময় নিচ্ছেন। এই পরিস্থিতিতে এবার ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

কর্মশালায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, 'এবারের নির্বাচনে ব্যালট থাকায় টাইম ম্যানেজমেন্টে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, একজন ভোটারের পরে আরেকজন ভোটকক্ষে ঢুকতে গড়ে দেড় মিনিট লাগে। আর ভেতরে একজন ভোটারের গড়ে সময় লেগেছে ৩ মিনিট ৫২ সেকেন্ড।' 

সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের বাড়তি সময় লাগছে বলে জানান এই কমিশনার। তিনি বলেন, 'যিনি না পড়ে সিল দিচ্ছেন ২ মিনিটে শেষ করছেন, আবার যিনি পড়ছেন ৭-৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।'

সার্বিক বিষয় বিবেচনা করে এবার ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই। আমরা নির্বাচনী জোয়ারে আছি।'

গণভোট প্রসঙ্গে সচিব বলেন, 'গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।... আমরা নির্বাচনের জোয়ারে আছি। সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।'

Related Topics

টপ নিউজ

মক ভোটিং / নির্বাচন কমিশন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net