Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ঢাকায় নির্বাচন কমিশনের ‘মক ভোটিং’ অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 10:00 am
Last modified: 29 November, 2025, 12:02 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

ঢাকায় নির্বাচন কমিশনের ‘মক ভোটিং’ অনুষ্ঠিত

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মক ভোটিং শুরু হয়। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নেন।
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 10:00 am
Last modified: 29 November, 2025, 12:02 pm
ছবি: জহির রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় 'মক ভোটিং' আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া বেলা ১২টায় শেষ হয়। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নেন। 

সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একদিনেই অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিচ্ছি।"

ছবি: জহির রায়হান

কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হয়।

ভোট দিয়ে বেরিয়ে একজন ভোটার মৌসুমি তানিয়া বলেন, "গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াকারুজ্জামান নামের আরেক ভোটার বলেন, "একেবারে সহজ লেগেছে ভোট দিতে। এখন ইন্টারনেটে অনেক বিষয় জানা যায়, প্রশ্নগুলো আগে থেকেই জেনেছি, তাই গণভোট দিতে সম্যা হয়নি।"

শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট চারটি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। প্রথম ঘণ্টায় চার বুথে যথাক্রমে ২৩, ৩৭, ২৬ ও ২১ জন ভোট দিয়েছেন বলে জানান সহকারী প্রিজাইডিং অফিসার।

ভোটারদের অনেকেই জানান, মাত্র এক মিনিটের মধ্যেই ভোট দিতে পেরেছেন।

ভোটার শহিদুল আলম সংসদ নির্বাচনের ব্যালটে 'মার্কা'য় ভোট দিয়েছেন সহজেই। তবে গণভোটে 'হ্যাঁ/না' ভোট বুঝে নিতে কিছুটা সময় লেগেছে।

ছবি: জহির রায়হান

তিনি বলেন, "গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা দরকার। গোলাপি রঙের ব্যালটে কী লেখা আছে—ছোট লেখা হওয়ায় খেয়াল পড়তে পারিনি। একটা টিক আর ক্রস—একটায় সিল মেরে দিলাম। এ বিষয়ে প্রচারণা বাড়ানো উচিত।"

প্রিজাইডিং অফিসার বলেন, "ভোট ব্যবস্থাপনা নির্বিঘ্নে করা সম্ভব হয়েছে। ভোটার সিরিয়াল জানানো থেকে কেন্দ্রের ভিতরে পৌঁছে দেওয়া, গোপন কক্ষে ভোট দেওয়ার আগে ভোটার তালিকা যাচাই, ব্যালট সরবরাহ, সিল ও কালির ব্যবস্থা—সব মিলিয়ে প্রতি ভোটারের প্রায় এক মিনিট সময় লাগছে।"

মক ভোটিং চলাকালে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ভিড় ছিল। সাংবাদিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোট শুরুর এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি কেন্দ্রের বিশৃঙ্খল পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং ভোট দিতে কত সময় লাগে সেটি নিজেই তদারকি শুরু করেন। পুরুষ ও নারী কেন্দ্রের জন্য ২০ জন করে ভোটার বেছে নিয়ে নতুন করে মক ভোটিং শুরু করার নির্দেশ দেন।

তিনি বলেন, "লাইন থেকে ভোট দেওয়া পর্যন্ত মোট কত সময় লাগে—এটা জানা খুব জরুরি। এই সময়ের ওপর ভিত্তি করেই ঠিক করতে হবে বুথের সংখ্যা ঠিক আছে কিনা, গোপন কক্ষ বাড়াতে হবে কিনা, ভোটকেন্দ্র বাড়ানো প্রয়োজন কিনা। শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়, এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে হযবরল থাকলে কোনো লাভ নেই।"

তিনি ভোটার ছাড়া অন্যদের সাময়িকভাবে দূরে থাকতে অনুরোধ জানান, যাতে মক ভোটিং ঠিকভাবে চালানো যায়।

ছবি: জহির রায়হান

মক সাংবাদিক, মক পর্যবেক্ষক ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে পুনরায় মক ভোটিং পরিচালিত হয়।

বেলা ১০টা ১৫ মিনিটে মক ভোটিং দেখতে কেন্দ্রে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

এর আগে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুশীলনমূলক এই ভোটগ্রহণের কথা টিবিএসকে নিশ্চিত করে ইসির জনসংযোগ দপ্তর।

ইসি সূত্র জানায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার থাকবেন এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তবে রাজনৈতিক দল, প্রার্থী বা প্রতীকের নাম থাকবে না। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ—সব আনুষ্ঠানিকতাই পালন করা হবে।

ছবি: জহির রায়হান

মক ভোটিংয়ের মাধ্যমে একজন ভোটার ভোট দিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে পারেন, একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগে, ভোটকেন্দ্র পরিচালনায় কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা প্রয়োজন, তাও পরীক্ষা করা হচ্ছে।

এই অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / মক ভোটিং / সংসদ নির্বাচন / ভোটের মহড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net