Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
প্রথমবারের মতো বিএনপির সভায় অংশ নিলেন জাইমা রহমান

বাংলাদেশ

ইউএনবি
25 November, 2025, 10:35 am
Last modified: 25 November, 2025, 10:42 am

Related News

  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা
  • ‘আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন’, মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উদ্দেশে জাইমা রহমান 
  • 'চায়ের আড্ডা'য় জাইমা রহমান
  • ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

প্রথমবারের মতো বিএনপির সভায় অংশ নিলেন জাইমা রহমান

৩৯ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এতদিন দূরে থাকা জাইমা রহমানকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাতে দেখা গেছে।
ইউএনবি
25 November, 2025, 10:35 am
Last modified: 25 November, 2025, 10:42 am
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রোববার (২৩ নভেম্বর) প্রথমবারের মতো দলের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।

প্রবাসী বিএনপি নেতাদের এই ভার্চুয়াল বৈঠকে জাইমার অংশগ্রহণের একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে এবং ইউরোপ ভিত্তিক একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রবাসীদের ভোটাধিকারসংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ঢাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলও ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন।

৩৯ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এতদিন দূরে থাকা জাইমা রহমানকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাতে দেখা গেছে।

তিনি বলেন, 'সবাইকে ধন্যবাদ। আসার জন্য ও আপনারা যে সমস্ত কাজ করেছেন তার জন্য ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত, সমস্যাগুলো এবং সুবিধাগুলো শেয়ার করেছেন। কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিজভী আংকেল নোট নিয়েছেন, পাভেল আংকেলও নোট নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে আমরা কে কতটুকু করতে পারি তা দেখবো।'

জাইমা আরও বলেন, 'কাজ এগিয়ে নিতে হবে। সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যতটা সম্ভব সাহায্য করা উচিত। খোকন আংকেল সময় অনুযায়ী কাজ কীভাবে করা উচিত তা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের দেরি করা উচিত নয়। অগ্রাধিকার দিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমি জানান, জাইমা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন এবং বক্তব্যও রেখেছেন। তবে ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, 'এটি বিএনপি মিডিয়া সেল বা জাইমা রহমানের নিজের পেজে প্রকাশিত হয়নি। কেউ গোপনভাবে সংক্ষিপ্ত একটি ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।'

এ প্রথমবারের মতো জাইমাকে প্রবাসী ভোটাধিকার কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিএনপির সাংগঠনিক বৈঠকে দেখা গেছে।

এর আগে, জাইমা রহমান এ বছরের ৫–৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের অংশ হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

তিন সদস্যের এই দলটির নেতৃত্বে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

গত মাসে বিবিসি-র সঙ্গে একটি সাক্ষাৎকারে তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভবিষ্যতে তার পরিবারের সদস্যরা — তার স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান— রাজনীতিতে যোগ দেবেন কি না।

তারেক রহমান বলেন, 'সময় এবং পরিস্থিতিই বলবে।'

জাইমা রহমান ২০০৮ সালে তার পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমান। সেখানে তিনি তার স্কুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শেষ করেন।

তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন, এবং পরে লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল'-এ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

Related Topics

টপ নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান / তারেক রহমানের মেয়ে / জাইমা রহমান / বিএনপির ভার্চুয়াল বৈঠক / প্রথমবার / বিএনপির সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা
  • ‘আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন’, মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উদ্দেশে জাইমা রহমান 
  • 'চায়ের আড্ডা'য় জাইমা রহমান
  • ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net