Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ: তদন্তে প্রমাণ মেলায় পুলিশ কর্মকর্তাকে ‘তিরস্কার’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 06:05 pm
Last modified: 24 November, 2025, 06:18 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ: তদন্তে প্রমাণ মেলায় পুলিশ কর্মকর্তাকে ‘তিরস্কার’

বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিত রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সে সময় ওই পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 06:05 pm
Last modified: 24 November, 2025, 06:18 pm
নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন পেতে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন মো. আব্দুল হান্নান। তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে 'তিরস্কার' দণ্ড দিয়েছে সরকার। তিনি বর্তমানে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত এবং নরসিংদীর সাবেক পুলিশ সুপার।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে সিনিয়র সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই শাস্তির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন ও বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিত রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সে সময় ওই পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।

তবে পরবর্তীতে গত বছরের ৯ নভেম্বর তিনি নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি এবং তার অধীনস্ত ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় আসেন। তারা রাজধানীর মনিপুরীপাড়া এলাকায় রবিউল মুন্সীর অফিসে গিয়ে চাপ প্রয়োগ করে ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা হিসেবে তাদের উপস্থিতিতেই একটি স্বহস্তে লিখিত দলিলও গ্রহণ করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উঠে এসেছে, যুগান্তর পত্রিকার সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় তৎকালীন এসপি আব্দুল হান্নান বদলি সংক্রান্ত লেনদেন এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে এই কথোপকথনের অডিও রেকর্ড গণমাধ্যমে ফাঁস হলে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়। কারণ দর্শানোর নোটিশের পর পুলিশ সুপার আব্দুল হান্নান লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, নথিপত্র ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আনীত অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে লঘুদণ্ড হিসেবে 'তিরস্কার' করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পুলিশ সুপার / তিরস্কার / পদায়ন / পুলিশ / নরসিংদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net