Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 04:40 pm
Last modified: 20 November, 2025, 04:47 pm

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ

বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের এ প্রবাল দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র তিন মাস পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন।
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 04:40 pm
Last modified: 20 November, 2025, 04:47 pm
ছবি: টিবিএস

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। এর জন্য প্রস্তুত রয়েছে ৭টি জাহাজ। তবে এবারের ভ্রমণ আগের মত হবে না, পর্যটকদের মানতে হবে সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধ।

পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন 'সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি- এ দুই মাস কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৭টি জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। তবে ১ ডিসেম্বর কয়টি জাহাজ যাত্রা শুরু করবে, তা নির্ভর করবে পর্যটকদের সংখ্যার ওপর।

প্রস্তুত থাকা জাহাজগুলো হলো- কর্ণফুলী এক্সপ্রেস, বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন এবং আটলান্টিক ক্রুজ। 

তিনি আরও জানান, ৭টি জাহাজের অনুমোদন এখনো শতভাগ নিশ্চিত হয়নি, তবে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন শর্তের কারণে তা সম্ভব হয়নি।

হোসাইন ইসলাম বাহাদুর জানান, নভেম্বরে পর্যটকদের শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি ছিল, রাত্রিযাপনের সুযোগ ছিল না। কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজে যেতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে, ফলে আসা-যাওয়ায় মোট সময় প্রয়োজন ১৪ থেকে ১৫ ঘণ্টা। এর মধ্যে পর্যটকরা দ্বীপে ঘোরার জন্য মাত্র এক ঘণ্টা সময় পেতেন। এই দীর্ঘ সমুদ্রযাত্রার পর মাত্র এক ঘণ্টার জন্য দ্বীপে নামতে পর্যটকরা আগ্রহী ছিলেন না, ফলে যাত্রীসংখ্যা বিবেচনায় জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি।

বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের এ প্রবাল দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র তিন মাস পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন। এরপর ১ ফেব্রুয়ারি থেকে আবার নয় মাসের জন্য পর্যটকদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সরকারি গুরুত্বপূর্ণ কিছূ নির্দেশনাবলী হলো- প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড থাকবে, যা ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে। দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি করা বা বারবিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক বা অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো ধরনের মোটরচালিত যানবাহন চালানো যাবে না। নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, শ্যাম্পুর মিনিপ্যাক এবং ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিকের বোতলের মতো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনকে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ নতুন নিয়মাবলী বাস্তবায়নের মাধ্যমে সরকার আশা করছে, সেন্টমার্টিন দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং এটি একটি টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
 

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন দ্বীপ / জাহাজ / পর্যটক সীমিতকরণ / সরকারি নির্দেশনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net