Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দেশের অর্থনীতি ধ্বংস হয়নি, বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 04:55 pm
Last modified: 16 November, 2025, 06:10 pm

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?

দেশের অর্থনীতি ধ্বংস হয়নি, বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছে: অর্থ উপদেষ্টা

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ২৭ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। 
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 04:55 pm
Last modified: 16 November, 2025, 06:10 pm
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি এও বলেছেন, 'দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছে।'

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে 'নগদ-ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, 'গত বছরের আগস্টের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কঠিন ছিল। এটা আমরা ভেতর থেকে জানি। কিন্তু এখন রিজার্ভ, রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এই উন্নতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।'

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক স্থিতিশীলতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'আগামী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোকে সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও এগিয়ে নিতে পারে', যোগ করেন তিনি। 

সাংবাদিকদের 'জনগণের কণ্ঠ' হিসেবে অভিহিত করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা সমালোচনা করবেন, তবে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরবেন। গঠনমূলক পরামর্শ দিলে সরকার আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে পারে।

তিনি বলেন, যারা ডিআরইউ অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধানের পথ বের হয়। 

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমেছে এবং এটি আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ২৭ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। 

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের  পুরস্কার পেয়েছেন জাগোনিউজ২৪.কমের সালাহ উদ্দিন জসিম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাজ্জাদুর রহমান, মো. শাখাওয়াত প্রিন্স, ডেইলি সানের রফিকুল ইসলাম, আমাদের সময়ের জিয়াদুল ইসলামসহ অন্যান্যরা।

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / অর্থনীতি / সালেহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net