Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশ

নোমান মাহমুদ
16 November, 2025, 11:25 am
Last modified: 16 November, 2025, 11:28 am

Related News

  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 

সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রোববার (১৬ই নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
নোমান মাহমুদ
16 November, 2025, 11:25 am
Last modified: 16 November, 2025, 11:28 am
দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ঢাকার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার (১৬ই নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও বাস সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, রাত ৩ টা ৪৪ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।

কিভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, "আমরা যখন গিয়েছি তখন বাসে আগুন জ্বলছে। স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন কেউ হয়তো বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। কারণ বাসটি সেখানে দাঁড় করিয়ে রাখা ছিল।"

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাতে বাসটি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্ক করা ছিল। রাতে কোনো এক ফাকে দূর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য জানা যায়নি।

Related Topics

টপ নিউজ

সাভার / ঢাকা-আরিচা মহাসড়ক / বাসে আগুন / দুর্বৃত্ত / ফায়ার সার্ভিস / দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net