Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
নতুন উদ্যোগে প্রথম প্রান্তিকে রেলওয়ের আয় বেড়েছে ১৪২ কোটি টাকা

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
16 November, 2025, 09:25 am
Last modified: 16 November, 2025, 09:25 am

Related News

  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নতুন উদ্যোগে প্রথম প্রান্তিকে রেলওয়ের আয় বেড়েছে ১৪২ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পূর্বাঞ্চলের আয় ৩৪ শতাংশ বেড়ে ৩১০.৭৫ কোটি টাকা হয়েছে
জোবায়ের চৌধুরী
16 November, 2025, 09:25 am
Last modified: 16 November, 2025, 09:25 am

বাংলাদেশ রেলওয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪২ কোটি টাকা বেশি আয় করেছে। সংস্থাটির দুটি পরিচালন অঞ্চলেই এই আয় বেড়েছে। ফলে বছর শেষে বছরের পর বছর ধরে লোকসানে ডুবে থাকা রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটি অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করার আশা তৈরি হয়েছে। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন এই পারফরম্যান্সের পেছনে একাধিক উদ্যোগকে কৃতিত্ব দেন।

তিন টিবিএসকে বলেন, 'আগে কক্সবাজার রুটে একটি ট্রেন দিয়ে শুধু একটি ট্রিপ ছিল। আমরা এখন দুটি ট্রিপ চালাচ্ছি। বিশেষ ট্রেন পরিচালনা করা হয়েছে। আয় বাড়াতে নানা উদ্যোগ ও মনিটরিং জোরদার করা হয়েছে।'

আফজাল হোসেন আরও বলেন, 'ভারতের সঙ্গে পণ্য আমদানি কমায় মালবাহী ট্রেনে আয় কমেছে। তবে যাত্রী খাত থেকে আয় বেড়েছে। ইঞ্জিন সংকট কাটাতে পারলে আয় বৃদ্ধির ধারাবাহিকতা থাকবে, আয়-ব্যয়ের পার্থক্য কমে আসবে। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।'

রেলের বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পূর্বাঞ্চলের আয় ৩৪ শতাংশ বেড়ে ৩১০.৭৫ কোটি টাকা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০৬.১৫ কোটি টাকা।

একই সময়ে পশ্চিমাঞ্চলের আয় ২৮ শতাংশ বেড়ে ১৩৩.৫৩ কোটি টাকা থেকে ১৭০.০৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, আয় বৃদ্ধি ও ব্যয় কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। টিকিট চেকিং বাড়ানো হয়েছে। টিকিট ছাড়া যেন ভ্রমণ নয়—এটি নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী খাতে আয় বাড়াতে টিকেটের চাহিদা আছে, এমন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত কোচের বিপরীতে শোভন চেয়ারে ২০ শতাংশ ও এসি চেয়ারে ৩০ শতাংশ অতিরিক্ত সারচার্জ বসানো হয়েছে। অধিক চাহিদাসম্পন্ন রুটের ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ। 

কর্মকর্তারা আরও জানান, ঈদ, পূজা, পর্যটন মৌসুমসহ ছুটির দিনে জনপ্রিয় রুটে ট্রেনের সংখ্যা ও কোচ বাড়ানো হয়েছে। ফলে সংস্থাটির রাজস্ব বেড়েছে। 

পূর্বাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, কক্সবাজার রুটে প্রতিটি ট্রেনে আগে ১৬টি কোচ যুক্ত ছিল। তা বাড়িয়ে ২৩টি করা হয়েছে। সিলেট রুটের তিনটি ট্রেনে দুটি করে কোচ যুক্ত করা হয়েছে। এছাড়া বিশেষ ট্রেনও চালানো হয়েছে এবং সেই অনুযায়ী অতিরিক্ত সারচার্জ আদায় করা হচ্ছে।

গত ১৫ বছর ধরে বাংলাদেশ রেলওয়ে বছরে গড়ে প্রায় ২ হাজার কোটি টাকা লোকসান গুনছে। বিরাট ব্যয়ের বিপরীতে আয় বাড়াতে পারছে না সংস্থাটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যয় কমানোর পাশাপাশি আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে।

কর্মকর্তা মনে করছেন, প্রতি প্রান্তিকে যদি ১০০-১৫০ কোটি টাকা করে আয় বাড়ে, তাহলে বছর শেষে প্রায় ৫০০-৬০০ কোটি টাকায় গিয়ে ঠেকবে। এটি রেলের আয়ের বিপরীতে ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে এবং সংস্থাটিকে আয়-ব্যয়ের ভারসাম্যের কাছাকাছি নিয়ে যেতে পারবে।

২০২৫-২৬ অর্থবছরে পূর্বাঞ্চল রেলওয়ের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৫০ কোটি টাকা, যা গত বছর ছিল ১ হাজার ৫৬৪.৯৫ কোটি টাকা। যদিও গতবছর প্রকৃত আয় হয়েছিল ১ হাজার ৭৬.৩২ কোটি টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৪৩.৩৮ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে পশ্চিমাঞ্চলের জন্য এই লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫৯.৯৬ কোটি টাকা এবং আয় হয়েছিল ৬২১.৩১ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

রেলওয়ে / বাংলাদেশ রেলওয়ে / রেলের আয় / রেলওয়ের আয় / রেল পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net