Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পাঁচ হাজার টাকার বিনিময়ে বাসে আগুন দেওয়ার চুক্তি করা হয়: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:05 pm
Last modified: 14 November, 2025, 10:08 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  

পাঁচ হাজার টাকার বিনিময়ে বাসে আগুন দেওয়ার চুক্তি করা হয়: পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বলেন, 'টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে বাসে আগুন দেওয়ার কাজে ব্যবহার করা হয়।'
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:05 pm
Last modified: 14 November, 2025, 10:08 pm
ছবি: সংগৃহীত

বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে মারা যাওয়া তরুণকে পাঁচ হাজার টাকার প্রলোভন দেখানো হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

গতকাল রাত ১০টার দিকে চিড়িয়াখানা এলাকায় বেড়িবাঁধ সড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।

আজ (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বলেন, 'টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে বাসে আগুন দেওয়ার কাজে ব্যবহার করা হয়।'

তিনি বলেন, 'মারা যাওয়া তরুণের নাম আব্দুল্লাহ আল সায়াদ (১৮)। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু 'ও' লেভেলের শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ আমির সানিকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।'

এই ঘটনায় তৃতীয় আরেকজন তরুণ যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

এমদাদ হোসেন বলেন, 'গ্রেপ্তার রুদ্র মোহাম্মদ আমির সানিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা তাদেরকে পাঁচ হাজার টাকার প্রলোভন দেখান। তাদেরকে ঢাকা ১৪ নির্বাচনি এলাকায় যেকোনো একটি গাড়িতে আগুন দেওয়ার জন্য ভাড়া করা হয়।' 

এই ঘটনায় আমির সানির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে মিরপুর বেড়িবাঁধে থেমে থাকা 'কিরণমালা' পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে রুদ্রকে আটক করে। তবে আবদুল্লাহ আল সায়াদ ধাওয়া খেয়ে বেড়িবাঁধ থেকে তুরাগ নদে ঝাঁপ দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল্লাহ আল সায়াদের মরদেহের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যরা আজ (শুক্রবার) মরদেহ নিয়ে গেছেন। তাদের বাড়ি ঢাকার উত্তরা এলাকায় বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / পুলিশ / তুরাগ নদ / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net