Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 08:10 pm
Last modified: 09 November, 2025, 08:21 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ

তিনি বলেন, ‘আপনারা জানেন শুধু খেলোয়াড় না, খেলোয়াড় ছাড়াও বাইরে থেকেও অনেকে জড়িত থাকেন। তাই সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 08:10 pm
Last modified: 09 November, 2025, 08:21 pm
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাভারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: টিবিএস

ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, 'অভিযুক্ত হলেই তো আপনি কাউকে বাদ দিতে পারবেন না। অবশ্যই সেটি প্রমাণ হতে হবে এবং শাস্তি দেওয়ার জন্য প্রাথমিক প্রমাণ পেতে হবে। যারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, বিসিবি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবে।'

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা বলেন, 'বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় যে একটু মিসকমিউনিকেশন হয়েছে বিসিবির সঙ্গে। আমি যখন কথা বলেছি, উনারাও বলেছেন উনারাও চান যে যারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এবং সেটির ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে; তারা কোনোভাবেই না খেলে।'

তিনি বলেন, 'আপনারা জানেন শুধু খেলোয়াড় না, খেলোয়াড় ছাড়াও বাইরে থেকেও অনেকে জড়িত থাকেন। তাই সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগসহ নারী খেলোয়াড়দের হয়রানির অভিযোগ প্রসঙ্গে তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

তিনি বলেন, 'তদন্ত কমিটি যেহেতু হয়েছে, এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, আমরা যথাযথ ব্যবস্থা নেবো।'

তিনি আরও বলেন, 'আমরা চাই ক্রীড়া ক্ষেত্র, সব স্পোর্টসের ক্ষেত্র, নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরও বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।'

উপদেষ্টা বলেন, 'আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় সাড়ে আটশ' নারী নিয়ে নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারাদেশে। এর থেকেই বোঝা যায় আমরা স্পোর্টসে নারীদেরকে আরও বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা নারীদের জন্য ক্রীড়াক্ষেত্রকে আরও বেশি নিরাপদ করার জন্য বদ্ধপরিকর থাকব।'

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা প্রাথমিকভাবে যে আইডিয়া, সেই আইডিয়ার তুলনায় খুবই ছোট পরিসরে এটি শুরু করেছি। ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা এবং এই প্রকল্প দুই বছর ছয় মাস সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।'

তিনি আরও বলেন, 'আপনারা জানেন এই ধরনের প্রশিক্ষণের জন্য আমাদের আলাদা ইনফ্রাস্ট্রাকচার নেই। বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রগুলো এবং বিকেএসপির সাভারের প্রশিক্ষণ কেন্দ্র মিলিয়ে মোট ৭টি জায়গায় ধাপে ধাপে এটি বাস্তবায়ন হবে।'

Related Topics

টপ নিউজ

বিসিবি / ফিক্সিং / যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা / আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net