Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ: ভাড়াটে খুনির গুলিতে রাউজানে বিএনপি কর্মী খুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 09:35 pm
Last modified: 06 November, 2025, 09:54 pm

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ: ভাড়াটে খুনির গুলিতে রাউজানে বিএনপি কর্মী খুন

গত ৭ অক্টোবর বিকেলে আবদুল হাকিম প্রাইভেট কারে নগর থেকে রাউজানের বাগোয়ান এলাকায় নিজস্ব হামিম অ্যাগ্রো ফার্মে যান। ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই হাকিম নিহত হন, গুলিবিদ্ধ হন গাড়িচালকও।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 09:35 pm
Last modified: 06 November, 2025, 09:54 pm
ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাড়াটে খুনি দিয়ে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) হত্যা করা হয়েছে। টাকার বিনিময়ে সংঘবদ্ধ দুটি সন্ত্রাসী চক্র এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৭ অক্টোবর বিকেলে আবদুল হাকিম প্রাইভেট কারে নগর থেকে রাউজানের বাগোয়ান এলাকায় নিজস্ব হামিম অ্যাগ্রো ফার্মে যান। ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই হাকিম নিহত হন, গুলিবিদ্ধ হন গাড়িচালকও।

তদন্তের সূত্র ধরে পুলিশ ৩১ অক্টোবর রাউজানের গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ খোকনকে গ্রেপ্তার করে। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকা থেকে মো. মারুফ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ টিবিএসকে বলেন, 'গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও স্থানীয় সূত্রের তথ্যে নিশ্চিত হওয়া গেছে, কর্ণফুলী নদীর বালুমহাল নিয়ন্ত্রণের বিরোধে টাকার বিনিময়ে ভাড়াটে খুনি ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। দুই সন্ত্রাসী চক্র এতে অংশ নেয়। ঘটনার সঙ্গে জড়িত আরও ১০ থেকে ১২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'

আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গত বছরের ৫ আগস্টের পর রাউজানে মোট ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১২টি রাজনৈতিক সংশ্লিষ্ট। সর্বশেষ হত্যাকাণ্ডে ২৫ অক্টোবর যুবদলের কর্মী মুহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়।
 
Related Topics

টপ নিউজ

রাউজান / হত্যাকাণ্ড / বিএনপি নেতা / বালুমহাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net