Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এনসিপিসহ ৩ দলকে প্রতীক ও নিবন্ধন দিয়ে ইসির বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ

ইউএনবি
04 November, 2025, 09:05 pm
Last modified: 04 November, 2025, 09:09 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

এনসিপিসহ ৩ দলকে প্রতীক ও নিবন্ধন দিয়ে ইসির বিজ্ঞপ্তি প্রকাশ

ইউএনবি
04 November, 2025, 09:05 pm
Last modified: 04 November, 2025, 09:09 pm
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন ছবি। ছবি: রাজীব ধর/টিবিএস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এনসিপিকে 'শাপলা কলি', বাংলাদেশ আম জনগণ পার্টিকে 'হ্যান্ডশেক' এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে 'কাঁচি' প্রতীকে নিবন্ধন দিয়েছে কমিশন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই তিন দলের নিবন্ধনের নিয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করেছে ইসি। এরপর উত্থাপিত আপত্তি নিষ্পত্তি করে ১৪-১৫ নভেম্বরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে দলটি সরব রয়েছে। এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে গত ১৭ এপ্রিল 'বাংলাদেশ আ-আম জনতা পার্টি' নামে নতুন দলের সূচনা করেন। তবে কাছাকাছি নামের আরেকটি দল আপত্তি তোলায় দলটি নাম পাল্টিয়ে হয় 'বাংলাদেশ আম জনগণ পার্টি'।

এছাড়া, ২০১৩ সালে ১২ এপ্রিল বাসদের তৎকালীন সাধারণ খালেকুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দলের আদর্শচ্যুতির অভিযোগ এনে বেরিয়ে যান ওই সময়কার কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্ত্তী। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুবিনুল হায়দারকে আহ্বায়ক করে গঠিত হয় বাসদ (মার্কসবাদী)।

তিনটি দলই ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ (খ) অনুচ্ছেদের আওতায় নিবন্ধিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজনৈতিক দল নিবন্ধন / এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / ইসি / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net