Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা, ক্ষোভ প্রকাশ করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 12:05 pm
Last modified: 31 October, 2025, 12:12 pm

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা, ক্ষোভ প্রকাশ করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

ড. মিলন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই। এমনকি দেশের প্রতি ভালোবাসা থেকেই আমি মার্কিন নাগরিকত্বও ত্যাগ করেছি।’
টিবিএস রিপোর্ট
31 October, 2025, 12:05 pm
Last modified: 31 October, 2025, 12:12 pm
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, কোনো কারণ না জানিয়েই তার বিদেশযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টিকে তিনি 'অতীতের নেক্কারজনক আচরণের পুনরাবৃত্তি' বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ড. মিলন জানান, চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করার সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ পেয়ে তিনি গত ২৫ অক্টোবর দেশে ফেরেন। দলীয় কার্যক্রম শেষ করে ৩০ অক্টোবর ফের ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে জানানো হয়, তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণ জানানো হয়নি।

ড. মিলন বলেন, 'আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই। এমনকি দেশের প্রতি ভালোবাসা থেকেই আমি মার্কিন নাগরিকত্বও ত্যাগ করেছি।'

তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের ওপর পূর্ববর্তী সরকারের 'অমানবিক নির্যাতন ও বিদেশযাত্রায় বাধা দেওয়ার' ঘটনাগুলো দেশের মানুষ ভুলে যায়নি। তার বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনা সেই অতীতের স্মৃতি মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে ড. মিলন আরও বলেন, 'এই সরকার মহান ২৪-এর গণঅভ্যুত্থানের সরকার। আমি বিশ্বাস করি, কারো ভুল তথ্যে সরকার বিভ্রান্ত হবে না। আমার সাংবিধানিক অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে।'

রাষ্ট্রের প্রতি আনুগত্যের কথা জানিয়ে তিনি বলেন, 'রাষ্ট্রের প্রয়োজন ও দেশের স্বার্থে আমি সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / ইমিগ্রেশন / পুলিশ / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net