Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মানবতাবিরোধী অপরাধ: আ. লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 03:55 pm
Last modified: 29 October, 2025, 04:11 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

মানবতাবিরোধী অপরাধ: আ. লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার জবানবন্দি রেকর্ড করেন।
টিবিএস রিপোর্ট
29 October, 2025, 03:55 pm
Last modified: 29 October, 2025, 04:11 pm
ফাইল ছবি

গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার ২০তম সাক্ষী এসআই মো. আশরাফুল হাসান।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন বেলা সোয়া ১১টার পর সাক্ষীর ডায়াসে ওঠেন আশুলিয়া থানায় কর্মরত এসআই আশরাফুল। শপথ পড়ে জব্দতালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে আশরাফুল বলেন, 'বেতার বার্তার মাধ্যমে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান যে থানা ভবনের পশ্চিম পাশে মনির ও লতিফ মণ্ডলের পুরাতন টিনশেড বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে গুলি পড়ে রয়েছে।'

তিনি বলেন, 'এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে একটি চার্জারসহ ছয়টি রাইফেলের গুলি উদ্ধার করি। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ৭.৬২ ও অন্যান্য লেখা ছিল। পরিত্যক্ত অবস্থায় এসব গুলি জব্দ করি। উপস্থিত তিনজন সাক্ষীসহ আমি নিজেও জব্দতালিকায় সই করি।'

তিনি আরও বলেন, 'জব্দতালিকায় সাক্ষী হিসেবে কনস্টেবল মো. মামুনুর রশিদ সই করেন। আলামতগুলো থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে ওসির নির্দেশে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তার কাছে এসব আলামত পাঠাই।' 

সাক্ষ্যগ্রহণ শেষে আশরাফুল হাসানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

জেরায় আইনজীবী বলেন, 'তিনি (এসআই আশরাফুল হাসান) ও আশুলিয়া থানার ওসি আলামত সংগ্রহের নাটক তৈরি করেছেন।' 

জবাবে আশরাফুল হাসান বলেন, 'এ কথা সত্য নয়।'

এখন পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২০ জন। ২১তম সাক্ষীর জাবনিবন্দি নেওয়ার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল।

আজ সকালেও কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

Related Topics

টপ নিউজ

মানবতাবিরোধী অপরাধ / আওয়ামী লীগ / সাবেক এমপি / সাইফুল ইসলাম / সাক্ষ্যগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net