Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
নৌপরিবহন মন্ত্রণালয়ের সব আছে; বড় বড় সিন্ডিকেট, শ্রমিক নেতারাও কোটি টাকার মালিক: জ্যেষ্ঠ সচিব ইউসুফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:55 pm
Last modified: 13 October, 2025, 12:01 am

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

নৌপরিবহন মন্ত্রণালয়ের সব আছে; বড় বড় সিন্ডিকেট, শ্রমিক নেতারাও কোটি টাকার মালিক: জ্যেষ্ঠ সচিব ইউসুফ

তিনি বলেন, অচিরেই ফ্ল্যাগ প্রোটেকশন আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। এটা দ্রুত করতে পারলে প্রচুর সম্ভাবনা আছে।’
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:55 pm
Last modified: 13 October, 2025, 12:01 am
মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, 'নৌ পরিবহন মন্ত্রণালয়ে নেই এমন কোনো জিনিস নেই। এখানে এত বড় বড় সিন্ডিকেট, শ্রমিক নেতারাও শত শত কোটি টাকার মালিক।'

রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সমুদ্রগামী জাহাজ বিনিয়োগ সম্ভাবনা শিরোনামে আয়োজিত সেমিনারে জ্যেষ্ঠ সচিব এও বলেন, 'শিপিং করপোরেশনকে বাঁচানো সরকারের কাজ নয়।  শিপিং করপোরেশনকে বাঁচাতে নানা সুবিধা দেব, সাবসিডি দেব, তা হয় না। অচিরেই ফ্ল্যাগ প্রোটেকশন আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। এটা দ্রুত করতে পারলে প্রচুর সম্ভাবনা আছে।'

তিনি বলেন, 'বিভিন্ন সহায়তা দিয়ে তৈরি পোশাক শিল্পকে যেভাবে ওঠানো হয়েছে, শিপিংখাতকে সেভাবে ওঠানো হয়নি। অনেক শিপ বিল্ডিং কোম্পানি খারাপ অবস্থায় আছে। এ বিষয়ে আমরা এখন কাজ করছি।' 

অনুষ্ঠানে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী বলেন, 'ফ্ল্যাগ প্রোটেকশন আইনের আওতায় সরকারি জাহাজে সরকারি পণ্য পরিবহনের বাধ্যতাবাধকতা আরোপ করা হলেও বেসরকারিখাতের সমুদ্রগামী জাহাজের জন্য কোন সুযোগ রাখা হয়নি।'

তিনি বলেন, 'আমি একদিন নৌ পরিবহন মন্ত্রণালয়ে গিয়ে বললাম, প্রাইভেট সেক্টরের শিপিং মিনিস্টারের সঙ্গে দেখা করতে চাই। তখন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বললেন, সরকারি-বেসরকারি সবার জন্য মন্ত্রী তো একজনই। আমি তাদের বললাম, তাহলে মন্ত্রী কেন শুধু সরকারি জাহাজের স্বার্থ রক্ষা করছেন? বেসরকারি মালিকদের জাহাজের স্বার্থ কে রক্ষা করবেন?'

সেমিনারে মূল প্রবন্ধে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়দী সাত্তার বলেন, দেশে জাহাজভাঙা শিল্প ও ছোট জাহাজ নির্মাণখাত বড় জাহাজ নির্মাণের ভিত্তি তৈরি করেছে। জাহাজ রপ্তানির জন্য প্রায় ২০০ মিলিয়ন ডলারের কার্যাদেশ আছে। এগুলো ঠিকমতো সরবরাহ করতে পারলে কার্যাদেশ আরও বাড়বে। এজন্য প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে জাহাজ নির্মাণশিল্প উপযোগী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।'

তিনি বলেন, 'বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য এখন ইতিবাচক রয়েছে। এ সুবিধা কাজে লাগাতে পারলে জাহাজ নির্মাণশিল্প দুই বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করা সম্ভব।'  

বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে উল্লেখ করে ড. জায়দী সাত্তার বলেন, এখন উন্নয়নশীল দেশের উপযোগী শিল্পের দিকে যেতে হবে। জাহাজ নির্মাণশিল্প সেই শিল্প যা শুধু তৈরি পোশাক নির্ভর শিল্পের বাইরে টেকসই শিল্প ব্যবস্থা গড়ে তুলবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। সেমিনার পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Related Topics

টপ নিউজ

নৌপরিবহন মন্ত্রণালয় / সচিব / জাহাজ / শিপ / সিন্ডিকেট / টাকা / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net