Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
তেল নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জিপ চালক তইচিং মারমা, ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
30 September, 2025, 02:15 pm
Last modified: 30 September, 2025, 02:19 pm

Related News

  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

তেল নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জিপ চালক তইচিং মারমা, ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

নিহতের বড় ভাই উখ্যচিং মারমা টিবিএসকে বলেন, প্রশাসন আমাদের তইচিংয়ের মরদেহ দেয়নি। সোমবার রাতে লাশ এনে নিজেরা উপস্থিত থেকে দাহ করেছে। আমরা শুধু তার মুখটা দেখতে পেয়েছি শুধু। তার মুখটা থেতলানো ছিল। আমরা শুনেছি, তার পায়ে গুলি লেগেছে ও পরে তাকে নিয়ে পেটানো হয়। 
মিজানুর রহমান ইউসুফ
30 September, 2025, 02:15 pm
Last modified: 30 September, 2025, 02:19 pm
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতা নিহত তইচিং মারমা। ছবি: সংগৃহীত

গাড়ির জন্য তেল আনতে গত রোববার সকাল সাড়ে ১১টায় পাশের রামসু বাজারে গিয়েছিলেন খাগড়াছড়ির গুইমারা উপজেলার বটতলা এলাকার জীপ চালক তইচিং মারমা (২০)। তখন সড়ক অবরোধ করা নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তইচিং। তবে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানু মারমা, মা দানুচিং মারমা অপেক্ষায় ছিলেন। আর তার বাবা হলাচাই মারমা তখন পাগলের মত ছুটছিলেন সন্তানের খোঁজে। পরে, রাত ৮ টার দিকে ছেলের মৃত্যু সংবাদ পান হলাচাই।  

হলাচাই মারমা টিবিএসকে বলেন, 'সকাল ১১টার দিকে তইচিং আমার সাথে বসে ভাত খেয়েছে। এর মাঝে তার জিপের ড্রাইভার ফোন করে গাড়ির জন্য তেল নিতে বলে। সাড়ে ১১টার দিকে ঘর থেকে বের হয়ে রামসু বাজারে যায় সে। তার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না।'

তিনি বলেন, 'তার মেবাইলে বারবার কল দিয়ে কোন সাড়া পাচ্ছিলাম না। এর মাঝে খবর পেলাম রামসু বাজারে হওয়া সংঘর্ষের সময় সে গুলিবিদ্ধ হয়েছে। তবে, গুইমারা ও খাগড়াছড়ি সদর হাসপাতালে তার কোন খোঁজ পাইনি। পরে সন্ধ্যা ৬ টার দিকে তার মোবাইলে কল দিলে এক পুলিশ অফিসার ধরে। তখনও সে জানায়নি আমার ছেলে মারা গেছে। আমার ছেলে বেঁচে আছে এই আশায় খাগড়াছড়ি হাসপাতালে গিয়ে রাত ৮টার দিকে মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করি।'

তিনি আরও বলেন, 'আমার ছেলে জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক মিটিং বা মিছিলে যায় নাই। অল্প বয়স থেকে জিপ চালিয়ে সংসারের হাল ধরেছিল। মাত্র বছর খানেক আগে তাকে বিয়ে করাই। তার স্ত্রী তানু মারমা এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। অল্প বয়সে মেয়েটা বিধবা হয়ে গেল কোনো কারণ ছাড়া।"

কোন মামলা করে বিচারের প্রত্যাশা নেই জানিয়ে হলাচাই বলেন, আমার ছেলে তো চলে গেছে। তাকে ফিরে পাওয়া সম্ভব না। আমরা চাই সরকার যেন আমার ছেলের বিধবা স্ত্রীর পাশে দাড়ায়। সে শিক্ষিত, তার যোগ্যতা অনুসারে তাকে যেন একটি চাকরি দিয়ে সন্তান নিয়ে ভবিষ্যৎ জীবন নিশ্চিত করে এই দাবি জানাই। 

তার বড় ভাই উখ্যচিং মারমা টিবিএসকে বলেন, প্রশাসন আমাদের তইচিংয়ের মরদেহ দেয়নি। সোমবার রাতে লাশ এনে নিজেরা উপস্থিত থেকে দাহ করেছে। আমরা শুধু তার মুখটা দেখতে পেয়েছি শুধু। তার মুখটা থেতলানো ছিল। আমরা শুনেছি, তার পায়ে গুলি লেগেছে ও পরে তাকে নিয়ে পেটানো হয়। 

খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে শনিবার সকাল থেকে অবরোধের ডাক দিয়ে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন। অবরোধ চলাকালে জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে পাহাড়ি, স্থানীয় বাঙালি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে তিন মারমা অধিবাসী নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত ১৬ জন আহত হন। নিহতদের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে দাহ করা হয়।

Related Topics

টপ নিউজ

তইচিং মারমা / খাগড়াছড়ি / মারমা কিশোরীকে গণধর্ষণ / সংঘর্ষ / নিহত / অন্তঃসত্ত্বা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net