Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 06:45 pm
Last modified: 29 September, 2025, 08:49 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  

চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের পিসিপিআর যাচাই চলছে এবং তদন্ত অব্যাহত আছে।
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 06:45 pm
Last modified: 29 September, 2025, 08:49 pm
বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি। ছবি: টিবিএস

রাজধানীর ধানমন্ডিতে মব তৈরি করা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) পাঁচ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- আব্দুর রহমান মানিক, হাবিবুর রহমান ফরহাদ, মোহাম্মদ আবু সুফিয়ান ও মো. শাহিন হোসেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পাঁচ জনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের পিসিপিআর যাচাই চলছে এবং তদন্ত অব্যাহত আছে। মামলায় জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত ও মূল রহস্য উদঘাটনে আসামিদের সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ রানা ও সুমন পারভেজ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় আসামি মো. শাহিন তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুরের সেইফ হাসপাতালে আসেন। বাচ্চার অবস্থা খারাপ থাকায় কর্তৃপক্ষ অন্য হাসপাতালে যেতে পরামর্শ দেয়। তবে অনুরোধে সাড়া দিয়ে একপর্যায়ে হাসপাতালেই ডেলিভারির ব্যবস্থা করা হয়। চিকিৎসার সময় নরমাল ডেলিভারিতে একটি মৃত সন্তান জন্ম নেয়।

এরপর বাচ্চা মারা যাওয়ার ঘটনায় মামলা না করার শর্তে ২২ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের মালিকের ছেলে মো. আবু সাইদের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হাসপাতালের মেশিন ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। একপর্যায়ে তারা সাইদকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয়। ভয়ে সাইদ ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন।

পরে বিভিন্ন সময় মোবাইল ফোনে টাকা দাবি করতে থাকে আসামিরা। ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় তারা আরও ১ লাখ টাকা নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

চাঁদাবাজির ঘটনায় সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শিল্পী আক্তার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

বৈষম্য বিরোধী আন্দোলন / সমন্বয়ক / চাঁদাবাজি / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net