Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2025, 05:40 pm
Last modified: 20 September, 2025, 10:30 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

টিবিএস রিপোর্ট
20 September, 2025, 05:40 pm
Last modified: 20 September, 2025, 10:30 pm
ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি'র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই পালাতে বাধ্য হয়েছে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি।

তিনি আরও বলেছেন, 'দেশের সব অর্জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছে এবং তার দেখানো পথেই বিএনপি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে।' 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এমন কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, 'আজকে অনেক ষড়যন্ত্র চলছে। মিথ্যা অপবাদ ও অপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ৪৭ বছর—যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি, বাংলাদেশকে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি। এই দল ফিনিক্স পাখির মতো। একে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপি সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি।' 

তিনি বলেন, 'আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।'  

তিনি আরও বলেন, জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, যা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার রাষ্ট্রে পরিণত করেছিলেন।'

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৬ সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বলে উল্লেখ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net