Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জাকসু নির্বাচনে নারী প্রার্থী কম, ১০ ছাত্রী হলে শূন্য পদ ৫৯

বাংলাদেশ

সাজ্জাদ হোসেন শিমুল
30 August, 2025, 09:30 pm
Last modified: 30 August, 2025, 09:37 pm

Related News

  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

জাকসু নির্বাচনে নারী প্রার্থী কম, ১০ ছাত্রী হলে শূন্য পদ ৫৯

তবে শীর্ষ পদগুলোর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ প্রার্থীর মধ্যে কোনো ছাত্রী নেই। সহ-সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থীর মধ্যে রয়েছেন মাত্র দুইজন ছাত্রী। শুধু সংরক্ষিত নারী সহ-সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ৬ জন।
সাজ্জাদ হোসেন শিমুল
30 August, 2025, 09:30 pm
Last modified: 30 August, 2025, 09:37 pm
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবন। ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ৩১৫ পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৬২২ জন। এর মধ্যে বিভিন্ন পদে ছাত্র ৪৪৯ ও ছাত্রী ১৭৩ জন।

কেন্দ্রীয় সংসদে ১৭৯ প্রার্থীর মধ্যে ছাত্র ১৩৩ এবং ছাত্রী ৪৬ জন। তবে সহ-সভাপতি (ভিপি)সহ পাঁচটি শীর্ষ পদে কোনো ছাত্রী প্রার্থী হননি। অথচ এই নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই ছাত্রী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন। অর্থাৎ মোট ভোটারের ৪৮.৮ শতাংশই ছাত্রী।

এ নির্বাচনে ছাত্রীদের জন্য সংরক্ষিত ছয়টি পদ আছে। সেগুলো হলো- সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।

সংরক্ষিত এই পদগুলোতে প্রার্থী হয়েছেন মোট ৩৫ জন।

তবে শীর্ষ পদগুলোর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ প্রার্থীর মধ্যে কোনো ছাত্রী নেই। সহ-সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থীর মধ্যে রয়েছেন মাত্র দুইজন ছাত্রী। শুধু সংরক্ষিত নারী সহ-সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ৬ জন।

এছাড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮, ক্রীড়া সম্পাদক পদে ৩, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ প্রার্থীর মধ্যে নেই কোনো ছাত্রী। 

তবে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৬, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮, নাট্য সম্পাদক পদে ৫, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৮, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে ৭ প্রার্থীর মধ্যে একজন করে ছাত্রী রয়েছেন।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন করে ছাত্রী আছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রীদের ১০টি হলে শূন্য রয়েছে ৫৯ পদ। আবার ৬৫ পদে প্রার্থী হয়েছেন একজন করে।

সবমিলিয়ে ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদের মধ্যে একজন করে প্রার্থী রয়েছেন ১৩১ পদে। শূন্য রয়েছে ৬৮ পদ।

উল্লেখ্য, জাকসুর হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি হলে ১৫টি পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

জাকসু / নির্বাচন / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) / নারী প্রার্থী / হল সংসদ / ছাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net