Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামি, ধাওয়া দিয়ে ধরলো জনতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 10:05 pm
Last modified: 28 August, 2025, 10:14 pm

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামি, ধাওয়া দিয়ে ধরলো জনতা

পুলিশ সূত্রে জানা যায়, মামুন কৌশলে হাত থেকে হাতকড়া খুলে জজ কোর্টের মূল ফটকের সামনে থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ পিছু ধাওয়া করে।
টিবিএস রিপোর্ট
28 August, 2025, 10:05 pm
Last modified: 28 August, 2025, 10:14 pm
ছবি: টিবিএস

গাজীপুর জেলা জজ আদালতের প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার আসামি হাতকড়া খুলে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় আবার ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর একটার দিকে নির্ধারিত হাজিরা শেষে তাকে কোর্টের গারদখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

উক্ত আসামির নাম মামুন ওরফে লাল চান ওরফে কালাচান (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর থানার বেরবাড়ি খন্দকারপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলায় ওই দিন মামুনকে গাজীপুর অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আনা হয়। দীর্ঘদিন ধরে তিনি ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

ছবি: টিবিএস

পুলিশ সূত্রে জানা যায়, মামুন কৌশলে হাত থেকে হাতকড়া খুলে জজ কোর্টের মূল ফটকের সামনে থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ পিছু ধাওয়া করে। পরে পালিয়ে গিয়ে একটি বাউন্ডারি ওয়ালের ভেতর জঙ্গলে লুকানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই তাকে পুনরায় আটক করে।

গাজীপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিকে পুনরায় গ্রেফতার করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

গাজিপুর / আসামি / পালিয়ে যাওয়া / ডাকাত / হাতকড়া / আদালত / পুলিশ / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net