Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2026, 11:30 am
Last modified: 17 October, 2026, 07:11 am

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে জনতা জড়ো করা প্রধান আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

নিহতের বড় ভাই জলিল সানা বাদী হয়ে হত্যা মামলাটি দাখিল করেন।
টিবিএস রিপোর্ট
16 October, 2026, 11:30 am
Last modified: 17 October, 2026, 07:11 am
ফজলুল হক আমিনী ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটার কুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে দুই দফা গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় এজাহার নামীয় আসামী করা হয়েছে দশজনকে। এছাড়া ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহতের বড় ভাই জলিল সানা বাদী হয়ে হত্যা মামলাটি দাখিল করেন।

দেবহাটা থানার ওসি এইমএম শহীন বলেন, 'ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে দুই দফা গণপিটুনি দিলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা দাখিল করেছেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।' 

তিনি বলেন, 'গত মঙ্গলবার (১৩  অক্টোবর) সন্ধ্যার আগে প্রথম দফা গণপিটুনির খবর পেয়ে তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে রাত ৯ টার দিকে তৌহিদী জনতা মিছিল নিয়ে হাসপাতালে পৌঁছে সেখানে দ্বিতীয় দফা গণপিটুনি দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষনা করেন।'
 
গ্রেফতারের স্বার্থে এখনই সকল আসামীদের নাম পরিচয় বলা সম্ভব হচ্ছে না। তবে মামলায় প্রধান আসামী ফজলুল হক আমিনী নামক ব্যক্তি। যিনি ফেসবুকে লাইভ করে ওয়াহিদুজ্জামান শামীমকে হত্যার উদ্দেশ্যে তৌহিদী জনতা জড়ো করেছিলেন।

নিহত ওয়াহিদুজ্জামান শামীম (৪০) দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত. শামছুর রহমানের ছেলে। প্রধান আসামী ফজলুল হক আমিনী একই উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পূর্বে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদী জনতা নামে ওয়াহিদুজ্জামান শামীমের উপর হামলা চালানো হয়। বিষপান করে অসুস্থ হয়ে শামীম সেখানে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয়রা জানান, দেবহাটার হুজুর ফজলুল হক আমিনী ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে ওয়াহিদুজ্জামান শামীমের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে লাইভ করে জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে নিহত ওয়াহিদুজ্জামান শামীমের ইসলাম বিদ্বেষী কথাবার্তার অডিও রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়।

শামীম নিহত হওয়ার পর  ফজলুল হক আমিনী বলেন, 'আল্লাহ্ রাসুল ও আমাদের ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিল। প্রতিবেশী বা তার সঙ্গে কেউ কথা বললে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতো। তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।'

তবে নিহতের ছোট ভাই সাগর সানা বলেন, 'আমরা পাঁচ ভাই, শামীম চতুর্থ। সে মাদরাসা থেকে কামেল পাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে। দুটো সন্তান আছে। পারিবারিক সমস্যার কারণে মানসিক রোগী হয়ে গেছে। সুস্থ না, অসুস্থ মানুষ। সে মানসিক ভারসম্যহীন। কখনো ভালো আবার কখনো খারাপ অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা বলে। ওষুধপত্র খাচ্ছে। সে যদি কিছু বলে থাকে তাহলে তাকে আইনে বিচার করতো, একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললো?'

তিনি আরও বলেন, 'শামীমের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। সে সময় স্ত্রীর সঙ্গে কি বলছে সেই সময়ে আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দিয়ে মানুষদের ক্ষুব্ধ করে তুলেছে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বিষপান করে আত্নহত্যা করতে চেয়েছিল। এরপর কুলিয়ার গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসাধীন ছিল। সেখানে গিয়ে গণপিটুনি দেয়, এরপর হাসপাতাল ঘেরাও করে সেখানেও গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে আমার ভাইকে।'

Related Topics

টপ নিউজ

ধর্ম অবমাননার অভিযোগ / নিহত / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে জনতা জড়ো করা প্রধান আসামি গ্রেপ্তার

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net