Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 11:45 am
Last modified: 28 August, 2025, 11:49 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 11:45 am
Last modified: 28 August, 2025, 11:49 am
আগারগাঁওয়ে নির্বাচন ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন গতকাল বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত নথি চূড়ান্ত করে অনুমোদন করেছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ গতকাল ইসি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোডম্যাপ ঘোষণার বিষয়ে আভাস দেন। তিনি বলেন, 'আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।'

এই নির্বাচন রোডম্যাপে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে তার মধ্যে রয়েছে: দল নিবন্ধন, আসন সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধি-বিধান জারি, আইটি-ভিত্তিক ভোটার নিবন্ধন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা এবং নির্বাচন সরঞ্জাম সংগ্রহ।

প্রসঙ্গত, ২০০৭ সালে তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো একটি নির্বাচন কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল। সে বছর ১৫ জুলাই দেড় বছরের এই পরিকল্পনা প্রকাশ করা হয়, যেখানে ২০০৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের সময়সূচি ঘোষণার কথা বলা হয়েছিল। পরবর্তীতে এই ধারণাটিই 'রোডম্যাপ' (সম্পন্ন করার জন্য কাজের তালিকা) নামে পরিচিতি লাভ করে।

চলতি বছরের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ঘোষণা করেন যে, আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে ১৩তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি শুরু করার জন্য একটি চিঠি পাঠানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান যে, নির্বাচনের দিন ঘোষণার প্রায় দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এক বৈঠকে আলোচনার পর ইসি জানায় যে, তারা ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনের কর্মপরিকল্পনা / নির্বাচনের রোডম্যাপ / নির্বাচন কমিশন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net