Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: ডা. জাহিদ

বাংলাদেশ

ইউএনবি
24 August, 2025, 10:40 pm
Last modified: 24 August, 2025, 10:59 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: ডা. জাহিদ

বাংলাদেশের গণতন্ত্র কিংবা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না প্রশ্নে ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশ যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে, সেহেতু তারা আশাবাদ ব্যক্ত করেছেন।’
ইউএনবি
24 August, 2025, 10:40 pm
Last modified: 24 August, 2025, 10:59 pm
ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি (ইসহাক) মন্তব্য করেছেন। তারা এটির প্রশংসা করেছেন।'

আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সার্ককে গতিশীল করা নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, 'সেটা যখন সুযোগ আসবে, তখন দেখতে পাবেন। সার্ককে গতিশীল করার জন্য বিএনপি যথাযথ ভূমিকা পালন করবে।'

ডা. জাহিদ বলেন, 'খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছেন, খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়েছে। কথা বলার ফাঁকে ম্যাডাম হয়তো জিজ্ঞাসা করেছেন যে আপনাদের দেশে বন্যা কেমন হয়েছে, আগে বন্যা বাংলাদেশেও হতো, এখন আপনাদের দেশেও হচ্ছে। এমন কিছু কথা হয়েছে।'

'কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে সার্ক নিয়ে তারা যেমন বলেছেন, ম্যাডামও তেমনি সার্কের স্মৃতিচারণ করেছেন। সার্ক প্রতিষ্ঠা হওয়ার সময় কী অবস্থা ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্কের যে ঘোষণা, পরবর্তীতে তার পাকিস্তান সফর, বাংলাদেশেও পাকিস্তানের প্রেসিডেন্টের সফর—এগুলো নিয়ে কথা হয়েছে,' যোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, 'বলতে পারেন, এটা কুশল বিনিময় কিংবা খোঁজখবর নেওয়া বা সেগুলো স্মৃতিচারণ করা হয়েছে।'

দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এটা তো স্বাভাবিক কথা। দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে সবাই মিলিতভাবে কাজ করতে পারি, সে আলোচনা তারা করেছেন।'

বাংলাদেশের গণতন্ত্র কিংবা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না প্রশ্নে ডা. জাহিদ বলেন, 'বাংলাদেশ যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে, সেহেতু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে, সে কথা তিনি বলেছেন।'

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / ইসহাক দার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net