Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 05:50 pm
Last modified: 24 August, 2025, 06:02 pm

Related News

  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা

সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

পাইকারি ব্যবসায়ীরা জানান, ট্রেডিং প্রতিষ্ঠানগুলো (এসও সরবরাহকারী) ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 05:50 pm
Last modified: 24 August, 2025, 06:02 pm

আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার সম্প্রতি খোলা পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। কিন্তু ঘোষণার পর সেই দাম খুচরা বাজারে কার্যকর হয়নি। উল্টো পাইকারি বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে দাম।

দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার—চট্টগ্রামের খাতুনগঞ্জে এক মাসের ব্যবধানে মণপ্রতি পাম অয়েলের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। বর্তমানে খুচরা পর্যায়ে ক্রেতাদের প্রতি লিটার পাম অয়েলের জন্য গুনতে হচ্ছে ১৮০ টাকা, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০ টাকা বেশি।

পাম অয়েলের দাম বাড়ায় অন্য ভোজ্যতেল বাজারদরেও প্রভাব পড়েছে। খাতুনগঞ্জে সয়াবিনের দাম এক সপ্তাহে মণপ্রতি ১০০ টাকা বেড়ে সাড়ে ৬ হাজার টাকায় উঠেছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, ট্রেডিং প্রতিষ্ঠানগুলো (সংবিধিবদ্ধ সরবরাহকারী) ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে পাইকারি পর্যায়ে মণপ্রতি ১৫০-৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শনিবার খাতুনগঞ্জে মণপ্রতি পাম অয়েল বিক্রি হয়েছে ৫,৯৮০ থেকে ৬ হাজার টাকায়। মাত্র এক সপ্তাহ আগেও এ দাম ছিল ৫,৮৪০ টাকা।

বিশ্ববাজারে অপরিশোধিত পাম অয়েল ও সয়াবিনের বুকিং দামের চিত্র পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ জুলাইয়ে পাম অয়েলের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৯৭৫ ডলার। জুনে এ দাম ছিল ৯৩৫ ডলার, এবং মে মাসে ছিল ৯০৮ ডলার। অপরদিকে সয়াবিনের বুকিং দাম মে মাসে ছিল টনপ্রতি ১,১৬৩ ডলার, জুনে ১, ১৭৮ ডলার এবং জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ১,৩০৭ ডলারে। জুন থেকে জুলাইয়ের মধ্যে সয়াবিনের দাম টনপ্রতি ১২৯ ডলার বাড়লেও পাম অয়েলের দাম বেড়েছে ৪০ ডলার।

জানতে চাইলে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, 'দীর্ঘদিন ধরে দেশে ভোজ্যতেলের দাম বাড়তি। পাম অয়েলের আন্তর্জাতিক দাম কমে যাওয়ায়—দেশের বাজারেও সমন্বয় করা হয়েছে। কিন্তু দাম কমানোর পর মিল গেটে সরবরাহ কমিয়ে দেয়ার পাশাপাশি ট্রেডিং প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে বিক্রি করছে।'

এবিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক  টিবিএসকে বলেন, 'বাজারের সার্বিক বিবেচনায় সরকার তেলের দাম নির্ধারণ করেছে। যদি এর ব্যত্যয় ঘটে ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

পাম অয়েল / পাইকারি বাজার / খাতুনগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net