Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 04:00 pm
Last modified: 20 August, 2025, 04:31 pm

Related News

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে বাদীর নারাজি দাখিল 

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন (মামুন) বুধবার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিবাদ জানান।
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 04:00 pm
Last modified: 20 August, 2025, 04:31 pm
ছবি: সংগৃহীত

বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর সঙ্গে অশোভনীয় আচরণের যে অভিযোগ আনা হয়েছে তার প্রতিবাদ জানানো হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন (মামুন) বুধবার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিবাদ জানান। 

মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মাহমুদুল হাসান নামে এক লোকের বিরুদ্ধে এক নারী ধর্ষণ মামলা করেন। এরআগে তিনি এ আসামির বিরুদ্ধে একটা মারধরের মামলা করেন। সেখানে তিনি নিজেকে মাহমুদুল হাসানের স্ত্রী উল্লেখ করেন। তার ধর্ষণ মামলা পিবিআই তদন্ত করে। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।'

'পরে বাদী নারাজি দিলে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সতত্য পাওয়া যাওয়ায় সিআইডি প্রতিবেদন দাখিল করে। অভিযোগ আমলে নিয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১৪ জুলাই আসামি আত্মসমর্পণ করলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করি। বিচারক উভয়পক্ষের শুনানি গ্রহণপূর্বক আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।'

তিনি বলেন, 'শুনানিকালে বাদীকে কোনো প্রকার অপমানজনক কথা কোনোপক্ষ বলেনি। বিচারক কোনো অপমানজনক কথা বলেননি। আসামিপক্ষ আপোসের কথা বললে বিচারক বা রাষ্ট্রপক্ষ থেকে তাকে আপোষের কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। আসামিকে জামিন দেওয়া বা না দেওয়া ট্রাইব্যুনালের এখতিয়ার। বিচারক আসামিকে জামিন দিলে বাদী ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিবৃতি দিয়েছেন যা সত্য না।'

তিনি আরও বলেন, 'এরূপ বিবৃতি অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিচারক এবং বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হয়। বাদীর অভিযোগ সত্য হলে তিনি ঘটনার দিনই উল্লেখ করতেন। ঘটনার দীর্ঘদিন পর তিনি অসৎ উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি দিয়েছেন।'

আদালত সূত্রে জানা যায়, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওই নারী ২০২৪ সালের ১ এপ্রিল আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করেন ২০২৩ সালের ২৩ অগাস্ট ঢাকা জজ কোর্টে ২৫ লাখ টাকা দেন মোহরে কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে শাহবাগ থানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী (বিজয় নগর) ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে নিয়ে ২৩ অগাস্ট, ১০ অক্টোবর, ১৪ ও ১৫ ডিসেম্বর, ২০২৪ সালের ৩১ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি ধর্ষণ করে।

তাকে নিয়ে সংসার করার কথা বললে মাহমুদুল হাসান টালবাহানা শুরু করেন। পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক আব্দুল বাকী বেগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করে। বাদী ওই প্রতিবেদনে নারাজি দাখিল করেন।

পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির পরিদর্শক খালেদা ইয়াসমিন গত ৬ জুন অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

গত ২৬ জুন প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৪ জুলাই মাহমুদুল হাসান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেদিন বাদীও আদালতে উপস্থিত ছিলেন।

সবপক্ষের বক্তব্য আদালত আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। অশোভন আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে গত ৪ অগাস্ট উচ্চ আদালতের রেজিস্টার জেনারেল কার্যালয়ে অভিযোগ করে মামলার বাদী। কোনো আশ্বাস বা সমাধান না পেয়ে বাদী সোমবার বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলেন।

সেখানে তিনি বলেন, বিচারক তাকে আসামির সঙ্গে আপোস করতে বলেছে। হোটেলে হোটেলে নোংরামী করেছেন, ওপেন কোর্টে একথা বলেছেন বলে অভিযোগ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে আদালতে কথা বলতে দেননি বলেও অভিযোগ করেন বাদী। এছাড়াও তিনি আসামিপক্ষের আইনজীবীদের বিরুদ্ধেও অভিযোগ করেন।

Related Topics

টপ নিউজ

বিচারক / রাষ্ট্রপক্ষের আইনজীবী / বাদী / মিথ্যাচাররের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে বাদীর নারাজি দাখিল 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net