Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পিআর পদ্ধতির কথা বলে জামায়াত মানুষের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা ফারুক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 02:25 pm
Last modified: 15 August, 2025, 02:36 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

পিআর পদ্ধতির কথা বলে জামায়াত মানুষের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা ফারুক

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 02:25 pm
Last modified: 15 August, 2025, 02:36 pm
ছবি: টিবিএস

প্রচলিত নির্বাচনব্যবস্থার বদলে সংখ্যানুপাতিক ভোটের প্রতিনিধিত্বশীল নির্বাচনব্যবস্থা (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করে মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক । 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় শুক্রবার (১৫ আগস্ট) এমন মন্তব্য করেন তিনি। 

শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ, গ্রেপ্তার, গুম, খুনের শিকার হওয়ার কথা স্মরণ করে ফারুক বলেন, নির্বাচন নিয়ে কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে দেশের মানুষই তার সমুচিত জবাব দেবে।

নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের চিন্তা করে কথা বলার হুঁশিয়ারিও দেন তিনি। 

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ বলেন, যে-সব ছোট ছোট রাজনৈতিক দলের কোনো সংসদীয় আসনে একক ভোট নেই, তারাই কেবল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছেন।

নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশন যে-সব প্রস্তাব চূড়ান্ত করছে, সেগুলো অধ্যাদেশ হিসাবে জারি করার আগে বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার করার পরামর্শ দেন তিনি । 

তিনি আরও বলেন, 'জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল কোনো গুপ্ত সংগঠন নয় । আমরা আওয়ামী লীগের সাথে আপস করি নাই, মিলে মিশে গুপ্তভাবে কাজ করি নাই । গুপ্ত থেকে আওয়ামীলীগের কোনো সুযোগ সুবিধা নিই নাই । দেশ ও জনগণের স্বার্থে রাজপথে লড়াই করেছি আমরা।' 

জুলাই গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) 'সরকারের আশীর্বাদপুষ্ট' উল্লেখ করে সাবেক এই সাংসদ বলেন, 'জেলা সফরে গিয়ে এনসিপি নেতারা সরকারি সার্কিট হাউজ, ডাক বাংলোতে অবস্থান করছেন। আর্মি, পুলিশ, র‍্যাব দিয়ে তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে। অথচ নতুন বন্দোবস্তের নামে এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।'

বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার ।

Related Topics

টপ নিউজ

জয়নাল আবদিন ফারুক / বিএনপি / বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা / পিআর পদ্ধতি / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net