Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেট’ সংশ্লিষ্টদের দায়মুক্তিতে ২৩ সংগঠনের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:10 pm
Last modified: 12 August, 2025, 08:18 pm

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেট’ সংশ্লিষ্টদের দায়মুক্তিতে ২৩ সংগঠনের উদ্বেগ

১১ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট সংশ্লিষ্টতা থেকে সাবেক সংসদ সদস্য লোটাস কামালের পরিবারের সদস্যসহ আরও কয়েকজন সাবেক এমপিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:10 pm
Last modified: 12 August, 2025, 08:18 pm
ফাইল ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে 'সিন্ডিকেট' সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া এবং তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে অভিবাসন-সংক্রান্ত ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্টস (বিসিএসএম)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিসিএসএম-এর চেয়ার ড. তাসনিম সিদ্দিকী এবং কো-চেয়ার সৈয়দ সাইফুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অতীত সিন্ডিকেটে জড়িতদের দায়মুক্তি দিলে ভবিষ্যতে একই ধরনের দুর্নীতি ও শোষণের পুনরাবৃত্তি ঘটতে পারে।

২৩টি সংগঠনের এই জোটের মধ্যে রয়েছে: রামরু, ব্র্যাক, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ওকাপ, আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশনসহ আরও কয়েকটি সংগঠন।

১১ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট সংশ্লিষ্টতা থেকে সাবেক সংসদ সদস্য লোটাস কামালের পরিবারের সদস্যসহ আরও কয়েকজন সাবেক এমপিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

এছাড়া মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি জানায়, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার অনুরোধে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত স্থগিত করতে সম্মত হয়েছে।

এই পরিস্থিতিকে 'গভীর উদ্বেগজনক' আখ্যা দিয়ে বিসিএসএম বলেছে, অতীতে সিন্ডিকেটের কারণে যে অনিয়ম হয়েছিল এবং যার ফলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়, সেসব যেন পুনরায় না ঘটে। তারা পূর্বের দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে পুনঃতদন্ত ও বিচারিক তদন্তের দাবি জানায়, যাতে দায়মুক্তির সুযোগ না থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি'র পাঁচ থেকে ছয় গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে। এতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র, গণমাধ্যম প্রতিবেদন ও দুদকের অভিযোগ থেকে জানা গেছে। কিন্তু এসব দুর্নীতির এখনও সুষ্ঠু বিচার হয়নি।

বিসিএসএম'এর আশঙ্কা, অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হলে পুরনো সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠতে পারে। তারা বলেছে, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগকে যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে রাখা না হয়।

জোটের দাবি, প্রধান উপদেষ্টার ১১-১৩ আগস্টের মালয়েশিয়া সফরে এই ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিন্ডিকেট নির্মূলে কার্যকর উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালেও দশজনের একটি সিন্ডিকেট গঠিত হয়, যা শ্রমবাজারে ব্যাপক অনিয়মের জন্ম দেয়। তখনও এসব অভিযোগে কেউ শাস্তি পায়নি বলে দাবি করেছে সংগঠনটি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)। / মালয়েশিয়া / শ্রমিক অভিবাসন / প্রবাসী শ্রমিক / শ্রম বাজার / উদ্বেগ প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net