Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অজ্ঞাত ৮ মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

বাংলাদেশ

বাসস
28 July, 2025, 05:45 pm
Last modified: 28 July, 2025, 05:46 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অজ্ঞাত ৮ মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

আজ (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস
28 July, 2025, 05:45 pm
Last modified: 28 July, 2025, 05:46 pm
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরি অনুমতি দিয়েছেন ঢাকার একটি  আদালত।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ২৩ জুলাই অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি চেয়ে পৃথক আটটি আবেদন করেন তুরাগ থানার পুলিশ। আটটি আবেদনের মধ্যে তুরাগ থানার এসআই আতিউর রহমান তিনটি, এসআই মামুনুর রশীদ দুইটি ও এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম তিনটি আবেদন করেন।

আজ (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, গত ২১ জুলাই রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা বিশিষ্ট হায়দার আলী ভবনের  নিচতলায়  সিঁড়ির পাশে 'এফ-৭ যুদ্ধবিমান' (প্রশিক্ষণরত) বিমানটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে শিক্ষার্থী ও লোকজন হতাহত হয়। তৎপ্রেক্ষিতে অজ্ঞাতনামা ১,২,৩,৪,৫,৬,৮ ও ৯ নম্বর মৃতদেহ সিএমএইচ এর মরচুয়ারিতে পেয়ে লাশের সুরতহাল প্রস্তুত করি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাক্তার ও টিম দ্বারা সিএমএইচ এর মরচুয়ারিতে সশরীরের হাজির হয়ে ময়নাতদন্ত সম্পন্ন করি।

কর্তব্যরত ডাক্তার ময়নাতদন্ত শেষে অজ্ঞাতনামা মৃত দেহের লাশের ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য একটি প্লাস্টিকের কৌটায় সিলগালা অবস্থায় প্রদান করেন। উক্ত নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ প্রোফাইল তৈরির জন্য আপনার আদালতের অনুমতির বিশেষ প্রয়োজন।অতএব, অজ্ঞাতনামা মৃত দেহের ময়না তদন্ত শেষে ডাক্তার কর্তৃক সংগৃহীত সিলগালাকৃত নমুনা পরীক্ষা পূর্বক ডিএনএ প্রোফাইল তৈরির আদেশ নামাসহ ক্ষমতাপত্র প্রদানে সদয় মর্জি হয়।

উল্লেখ্য,গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়।বিমান দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪০ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রয়েছেন।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা / ডিএনএ প্রোফাইল তৈরি / আদালত / অজ্ঞাত মৃতদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net