Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড প্রত্যাহারের নির্দেশ গভর্নরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:20 pm
Last modified: 24 July, 2025, 12:41 pm

Related News

  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড প্রত্যাহারের নির্দেশ গভর্নরের

এর আগে এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক নারীদের ছোট হাতা কিংবা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরতে নিরুৎসাহিত করা হয়েছিল। আর পুরুষ কর্মীদের জিন্স ও গ্যাবার্ডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:20 pm
Last modified: 24 July, 2025, 12:41 pm
ফাইল ছবি

গভর্নর আহসান এইচ মনসুরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা সব কর্মীর জন্য ড্রেস কোড প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকালে এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, 'বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।'

তিনি বলেন,  'তবে, এ বিষয়ে কোন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোন সার্কুলারও জারি করা হয়নি।'

মুখপাত্র আরও বলেন, 'মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত মাননীয় গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো।'

২১ জুলাইয়ের নির্দেশিকায় সকল কর্মচারীর জন্য 'মার্জিত' পোশাক বাধ্যতামূলক করার প্রেক্ষাপটে ব্যাপক সমালোচনার মধ্যেই গভর্নরের এই সিদ্ধান্ত এল।

এর আগে এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, নারী কর্মীদের শাড়ি, ওড়নাসহ সালোয়ার-কামিজ অথবা অন্য কোনো মার্জিত ও পেশাদার পোশাক পরতে হবে। এতে নারীদের ছোট হাতা কিংবা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরতে নিরুৎসাহিত করা হয়। তবে, নারী কর্মীরা ফরমাল জুতা বা স্যান্ডেল পরতে পারবেন এবং ইচ্ছা হলে সাধারণ হিজাব বা স্কার্ফ পরার সুযোগ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, পুরুষ কর্মীদের ফুল বা হাফ হাতা ফরমাল শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরতে হবে। জিন্স ও গ্যাবার্ডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

নির্ধারিত ড্রেস কোড ভাঙলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমি এ খবর দেখে বিস্মিত। আমি বর্তমানে দেশের বাইরে আছি, শিগগিরই বিষয়টি খতিয়ে দেখব।'

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, এ নির্দেশনার লক্ষ্য হলো কর্মস্থলে সামঞ্জস্য ও ঐক্য রক্ষা করা।

তিনি বলেন, 'প্রতিষ্ঠানে পোশাকে সমতা ও ঐক্য নিশ্চিত করা এবং কোনো মানসিক অস্বস্তি এড়ানোই এর উদ্দেশ্য।'

'পেশাগত পরিবেশে পুরুষ ও নারী উভয়ের জন্যই মার্জিত পোশাক বাধ্যতামূলক,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'নারী কর্মীদের ছোট হাতা বা ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে কাউকে হিজাব পরতে বলা বা বাধ্য করা হয়নি।'

নির্দেশনার আগে কেউ কি অপ্রাসঙ্গিক পোশাক পরেছিলেন কি-না—জানতে চাইলে মুখপাত্র বলেন, 'না, কেউ পরেননি।'

তাহলে এমন নির্দেশনার প্রয়োজন কেন পড়ল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন বাংলাদেশ ব্যাংকে প্রতিটি ব্যাচে ২০০-২৫০ জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যোগ দেন, যারা সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। তাদের অনেকের মাঝেই এখনো বিশ্ববিদ্যালয়জীবনের আচরণ দেখা যায়।'

'তাই জুনিয়র ও সিনিয়র সব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতেই এই সার্কুলার জারি করা হয়েছে।'

মানবসম্পদ বিভাগের বেনিফিটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের সাম্প্রতিক মাসিক সভায় গৃহীত কয়েকটি সিদ্ধান্তের একটি ছিল এই ড্রেস কোড।

সেই সভার সিদ্ধান্তের ১১(গ) ধারায় বলা হয়েছে, সি ও ডি ক্যাটাগরির নির্ধারিত ইউনিফর্মধারী কর্মীদের বাদ দিয়ে অন্যদের সামাজিকভাবে গ্রহণযোগ্য, পেশাদার ও মার্জিত পোশাক পরতে হবে।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ড্রেস কোড / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net