Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের

বাংলাদেশ

ইন্ডিয়া টুডে
17 July, 2025, 12:45 pm
Last modified: 17 July, 2025, 01:24 pm

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের

জেলা প্রশাসক জানিয়েছেন, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ‘দুর্লভ হাউস’ এখনও অক্ষত অবস্থায় রয়েছে।
ইন্ডিয়া টুডে
17 July, 2025, 12:45 pm
Last modified: 17 July, 2025, 01:24 pm
সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ‘দুর্লভ হাউস’ এখনও অক্ষত রয়েছে। ছবি: ইন্ডিয়া টুডে

বাংলাদেশের ময়মনসিংহে যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, সেটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিবারের নয় বলে জানিয়েছেন জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বুধবার ইন্ডিয়া টুডেকে তিনি এই তথ্য জানিয়ে এ নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান ঘটান।

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসন বিস্তারিতভাবে যাচাই-বাছাই করার পর সিদ্ধান্তে পৌঁছেছে যে ভাঙা বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক নেই।

আলম বলেন, 'বুধবার আমরা একটি বৈঠক করেছি যাতে উল্লিখিত সম্পত্তির সরকারি রেকর্ড যাচাই করা হয়। আমরা স্থানীয় প্রবীণদের সঙ্গেও কথা বলেছি এবং ঐতিহাসিক নথিপত্র পর্যালোচনা করেছি। যে বাড়িটি ভাঙা হচ্ছিল, সেটি ময়মনসিংহ শিশু একাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এই বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।'

জেলা প্রশাসক আরও জানিয়েছেন, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা 'দুর্লভ হাউস' এখনও অক্ষত অবস্থায় রয়েছে।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এমন সিদ্ধান্তে ভারতের সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে এবং বাড়িটির সংস্কারে সহায়তারও প্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি এক্স-এ লিখেছেন, তিনি গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে প্রখ্যাত লেখক ও সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটা ভেঙে ফেলা হচ্ছে। খবরে বলা হয়েছে, ভাঙার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক খবর হিসেবে বর্ণনা করেছেন। রায় পরিবারকে তিনি বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান 'অগ্রদূত' হিসেবে উল্লেখ করেছেন।

জানান যায়, ভেঙে ফেলা বাড়িটি বাড়িটি প্রায় এক দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এবং জীর্ণদশায় পরিণত হয়েছিল। এক সময় এখানে ময়মনসিংহ শিশু একাডেমি পরিচালিত হতো, তবে পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

স্থানীয় গণমাধ্যমকে এক বাংলাদেশি কর্মকর্তা জানিয়েছেন, ওই স্থানে আধা-কংক্রিটের নতুন ভবন নির্মাণ করে পুনরায় শিশু একাডেমির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / পৈতৃকভিটা / অক্ষত / বাংলাদেশ / ময়মনসিংহ / ভেঙে ফেলা / দুর্লভ হাউস / জেলা প্রশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net