Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 09:40 pm
Last modified: 03 July, 2025, 09:38 pm

Related News

  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড  
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত, সাত দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে কাজে ফিরলেন শ্রমিকরা

৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এনসিটির পরিচালনায় বর্তমানে নিযুক্ত কর্মীরা আগের মতোই কাজ করবেন এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের নতুন ব্যবস্থাপনায় তাদের তত্ত্বাবধান করা হবে।’
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 09:40 pm
Last modified: 03 July, 2025, 09:38 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

আগামী ৭ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দীর্ঘ ১৭ বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের জায়গায় সিডিডিএল দায়িত্ব নেবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বৃহস্পতিবার (৩ জুলাই) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- জানান, একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া ৬ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিডিডিএল ৭ জুলাই থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) আওতায় টার্মিনালটির কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, 'এনসিটির পরিচালনায় বর্তমানে নিযুক্ত কর্মীরা আগের মতোই কাজ করবেন এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের নতুন ব্যবস্থাপনায় তাদের তত্ত্বাবধান করা হবে।'

নৌপরিবহন মন্ত্রণালয় আগেই জানায়, সাইফ পাওয়ারটেকের সঙ্গে ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ চুক্তি আর নবায়ন করা হচ্ছে না।

গত ১৮ জুন মন্ত্রণালয় জানায়, এনসিটি ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

২ জুলাই মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌবাহিনী এনসিটির বর্তমান জনবল দিয়েই টার্মিনাল পরিচালনা করবে। এ লক্ষ্যে নৌবাহিনী ও বন্দরের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে এবং একজন নৌবাহিনী কমান্ডারের নেতৃত্বে একটি কমিটি পরিচালনার দায়িত্বে থাকবে।

প্রয়োজনে আগের অপারেটর সাইফ পাওয়ারটেকের সহযোগিতাও নেওয়া হতে পারে।

এনসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক জানায়, এনসিটি পরিচালনায় তাদের নিয়োগপ্রাপ্ত প্রায় ৩,৮০০ শ্রমিক বহাল থাকবে এবং তারা নৌবাহিনীকে শতভাগ সহযোগিতা করবে।

বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এনসিটি টার্মিনালটির বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১১ লাখ টিইইউ হলেও বর্তমানে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার পরিচালিত হয়। এখানে চারটি জেটি রয়েছে, যাতে একসঙ্গে চারটি জাহাজ ভেড়াতে পারে। টার্মিনালটি প্রতিবছর প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে।

Related Topics

টপ নিউজ

নিউ মুরিং কনটেইনার টার্মিনাল / এনসিটি / চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড / বাংলাদেশ নৌবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড  
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত, সাত দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে কাজে ফিরলেন শ্রমিকরা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net