Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত বিএনপি, দ্বিমত এনসিসি গঠন নিয়ে: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2025, 07:20 pm
Last modified: 25 June, 2025, 11:04 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত বিএনপি, দ্বিমত এনসিসি গঠন নিয়ে: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় ১০ বছরের বেশি হবে না, এ বিষয়ে একমত। তবে এনসিসির মতো কোনো কমিটি দিয়ে যদি নির্বাহী বিভাগের ক্ষমতা কার্টেল (কমানো) করা হয়, তাহলে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত থাকতে পারব না।’ 
টিবিএস রিপোর্ট
25 June, 2025, 07:20 pm
Last modified: 25 June, 2025, 11:04 pm
ফাইল ছবি: টিবিএস

একজন ব্যক্তি জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে বিএনপি।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় ১০ বছরের বেশি হবে না, এ বিষয়ে একমত। তবে এনসিসির মতো কোনো কমিটি দিয়ে যদি নির্বাহী বিভাগের ক্ষমতা কার্টেল (কমানো) করা হয়, তাহলে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত থাকতে পারব না।' 

তিনি আরও বলেন, 'আমাদের কথা হলো, কেন সংবিধানের এই একটা বডি যুক্ত করতে চাচ্ছে। রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যেসব আইন আছে,  সেগুলো সংস্কার করে সার্চ কমিটি করা হোক, সেসব প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহির জন্য বিধানগুলো সংযুক্ত করা হোক৷ আইন না থাকলে আইন করা, আইন থাকলে শক্তিশালী করা হোক।' 

সালাহউদ্দিন বলেন, তত্ত্বাধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীন নির্বাচন করে এবং জুডিশিয়ারি যদি ন্যায়বিচার নিশ্চিত করে, তাহলেই গণতন্ত্র শক্তিশালী হবে। এগুলো না করে নির্বাহী বিভাগের ক্ষমতা কার্টেল করতে হবে- এ ধারণা থেকে বের হতে হবে। এজন্য নির্বাহী বিভাগকে দুর্বল করার মানে হয় না। এজন্য আমরা এখানে একমত হতে পারেনি ' 

তিনি বলেন, 'রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবনা এবং ৫ম সংশোধনীতে গৃহীত আর্টিকেলগুলো সংযুক্ত করব। যেহেতু এ বিষয়ে কোনো ঐক্যমত হয়নি, তাই পেন্ডিং রয়ে গেছে।' 

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন গঠনের আইন পূর্ণাঙ্গ নয়, তবে সেটাকে আমরা শক্তিশালী করতে পারি। তাদের ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য বিধান যুক্ত করা যেতে পারে। সার্চ কমিটি যেটা সুপারিশ করে, সেটাই যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে তো সমস্যা হয় না।'

বৈঠকে জাতীয় ঐকমত্য  কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মার্চ থেকে মে মাস পর্যন্ত আলোচনা সভায় বেশিরভাগ দলের প্রস্তাব এবং বর্তমান পর্যায়ের আলোচনার ভিত্তিতে কমিশন এনসিরি প্রস্তাব সংশোধন করেছে। এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে প্রস্তাবনা এনেছি। 

তিনি বলেন, প্রস্তাবে তিনটি পরিবর্তন এসেছে, অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ বাদ দেওয়া হয়েছে এবং এর কাঠামোগত পরিবর্তনে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি থাকছে না।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়। 

উল্লেখ্য, সংস্কার বিষয় নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়। দুই 'পূর্ণ মেয়াদ' হবে নাকি দুই 'বার' হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয়। কেউ কেউ সংসদের দুই মেয়াদের পক্ষে, কেউ কেউ দুবারের পক্ষে মত দেন। 

যুক্তিতর্কের একপর্যায়ে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐকমত্যে আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। 

এ সময় একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার প্রস্তাব দেয় কয়েকটি রাজনৈতিক দল। এরপর দলীয় ফোরামে আলোচনা করে বিএনপির সিদ্ধান্ত জানানোর কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সালাহউদ্দিন আহমেদ / এনসিসি / জাতীয় ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net