Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:40 pm
Last modified: 21 June, 2025, 07:46 pm

Related News

  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ

নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার হাতে যদি নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়; তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।’
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:40 pm
Last modified: 21 June, 2025, 07:46 pm
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ইউএনবি

অন্তর্বর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ জুন) বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন যখনই হোক; সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট (অঙ্গীকার) করেছে, সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোনো পাশে ঝুঁকলে হবে না। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিল।'

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার হাতে যদি নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়; তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।'

নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতের কোনো বাধ্যবাধকতা নেই মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 'নির্বাচনের দিনক্ষণ নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টর সংস্কার করতে হবে।'

'কেননা, বিগত সরকারের সময়ে সব সেক্টরগুলো দুর্নীতিতে তছনছ হয়ে গেছে। আইন, বিচার, সংবিধানসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অব্যশই সংস্কার করতে হবে। আর বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আসল কাজগুলোর সংস্কার না হলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে সংস্কার ব্যাহত হতে পারে,' যোগ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, 'আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণ, স্থানীয় সরকারের কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। উন্নয়ন প্রকল্প এখন সরকারি অফিসারের হাতে সীমাবদ্ধ। দুর্নীতি, ব্যক্তিপূজা ও স্বজনপ্রীতিতে অর্থ আত্মসাতের সুযোগ তারা পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমাতে অব্যশই স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।'

তিনি বলেন, 'যেকোনো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা আশঙ্কা করি, কালোটাকার প্রয়োগ, পেশিশক্তি দিয়ে তারা স্থানীয় সরকারের সব সেক্টরে তাদের লোকজনদের বসাবে। এই নির্বাচনে দলকে ভোট দেবে, ব্যক্তিকে নয়।'

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, 'জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। এই নির্বাচনে কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালো টাকার পেশিশক্তি দিয়ে আবারও ১৪, ১৮ ও ২৪'র মতো পরিস্থিতির দিকে দিয়ে যেতে চাইলে জনগণই তাদের প্রতিহিত করবে।'

শিক্ষা শিবিরে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আজীজুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

মিয়া গোলাম পরওয়ার / জামায়াত ইসলামী / নির্বাচন / সংস্কার / স্থানীয় সরকার নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net