Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফকিরাপুলের ঘটনায় পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ

ইউএনবি
19 June, 2025, 04:30 pm
Last modified: 19 June, 2025, 04:30 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফকিরাপুলের ঘটনায় পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি চালানোর পরেও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে; মাদক এবং গাড়ি জব্দ করেছে। এটাই প্রমাণ করে যে তারা কতটা সাহসিকতা দেখিয়েছে।’
ইউএনবি
19 June, 2025, 04:30 pm
Last modified: 19 June, 2025, 04:30 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। ফাইল ছবি: বাসস

রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর গুলির ঘটনায় আহত সদস্যদের দেখতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, পুলিশ জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি চালানোর পরেও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে; মাদক এবং গাড়ি জব্দ করেছে। এটাই প্রমাণ করে যে তারা কতটা সাহসিকতা দেখিয়েছে।'

ঘটনার বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'গতকাল আমাদের কাছে তথ্য ছিল— চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসছে, যেটার ভেতরে মাদক আছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়।'

'এই সময় একটি গাড়িকে থামার সিগন্যাল দিলেও সেটি সামনে এগিয়ে যায়। প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটিকে থামানো হয়। এরপর গাড়ি থেকে একজন গুলি করলে আমাদের তিন পুলিশ সদস্য আহত হন।'

আহতদের মধ্যে অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন বলে জানান তিনি।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, 'এএসআইয়ের পেটে গুলি লেগেছে, তবে তা কোনো অঙ্গ-প্রত্যঙ্গে না লাগায় তিনি আশঙ্কামুক্ত। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এরপর অস্ত্রোপচার করে গুলিটি বের করা হবে।'

'কনস্টেবলের পায়ে গুলি লেগেছে, তাকে আজই রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হবে।'

তিনি আরও জানান, অভিযানে তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার এবং ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

মাদক কারবারিদের চ্যালেঞ্জ করার পরও পুলিশের ওপর গুলি চালানোর বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এটাই তো সাহসিকতা। গুলি করার পরেও তারা তিনজনকে আটক করেছে; মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করেছে।'

অস্ত্র ব্যবহারে পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহৃত হয়নি, শুধু পিস্তল ব্যবহার করা হয়েছে। পুলিশের হাতে প্রয়োজনীয় অস্ত্র আছে এবং তাদের যে ধরনের অস্ত্র দরকার, সেটি ব্যবহার করেই অভিযান চালাবে।'

অপরাধীরা সুযোগ নিচ্ছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, 'সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ পুলিশ সাহসিকতার সঙ্গে গুলির পরেও তাদের আটক করেছে।'

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম / পুলিশ / ফকিরাপুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net