Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ইশরাকের ‘নাগরিক সেবা নিজ তত্ত্বাবধানে করার’ ঘোষণায় দক্ষিণ সিটির সেবা ব্যাহতের শঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:15 pm
Last modified: 16 June, 2025, 09:21 pm

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  

ইশরাকের ‘নাগরিক সেবা নিজ তত্ত্বাবধানে করার’ ঘোষণায় দক্ষিণ সিটির সেবা ব্যাহতের শঙ্কা

দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের একটি সংগঠনের এক নেতা বলেন, ‘আমরা সবসময় ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে একমত। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মেনে নেওয়ার মতো না। নাগরিক ভোগান্তি রেখে দাবি আদায়ের রাজনীতি বন্ধ হওয়া উচিত। মনিটরিং করেও সবাইকে কাজে আনা যায় না, সেখানে একজনের কথায় সবাই কাজ করবে ভাবাটা বোকার মতো।’
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:15 pm
Last modified: 16 June, 2025, 09:21 pm
‘মেয়র’ পরিচয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন আজ নগর ভবনে মতবিনিময় সভা করেন। ছবি: হাসান মেহেদী

বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের কার্যক্রম নিজ তত্ত্বাবধানে নেওয়ার ঘোষণা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম আরও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সোমবার (১৬ জুন) ডিএসসিসির কর্মচারীদের সঙ্গে এক সভায় ইশরাক এ ঘোষণা দেন। এরপরই নগর ভবনের কর্মকর্তারা কার্যক্রম বন্ধ করে দিতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। তাদের মতে, একদিকে নগর ভবনে তালা, অন্যদিকে কর্মচারীদের মাধ্যমে জরুরি সেবা দেওয়ার ঘোষণার এই পরিস্থিতিতে কর্মকর্তারা কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ডিএসসিসির মশা নিধন কার্যক্রমের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'গত এক মাস ধরে বিভিন্ন উপায়ে মশা নিধনের চেষ্টা চলছে। তবে কর্মচারীরা নিয়মিত কাজ করছেন না। সোমবার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪৮টিতে কার্যক্রম চালানো হয়েছে। এভাবে চলতে থাকলে সামনে হয়তো অধিকাংশ ওয়ার্ডেই কেউ কাজে যাবে না। কারণ মনিটরিং না থাকলে কাজ সুষ্ঠুভাবে হয় না।'

দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের একটি সংগঠনের এক নেতা বলেন, 'আমরা সবসময় ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে একমত। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মেনে নেওয়ার মতো না। নাগরিক ভোগান্তি রেখে দাবি আদায়ের রাজনীতি বন্ধ হওয়া উচিত। কর্মকর্তারা মাঠে না থাকলে কর্মচারীরা কাজ করবে না, এটাই স্বাভাবিক। মনিটরিং করেও সবাইকে কাজে আনা যায় না, সেখানে একজনের কথায় সবাই কাজ করবে ভাবাটা বোকার মতো।'

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, 'আমি সরকারি কর্মকর্তা, আমাকে সরকার দায়িত্ব দিয়েছে বলেই দায়িত্ব পালন করেছি। কিন্তু অফিস করতে না পারলে বিভাগগুলো সচল রাখা সম্ভব নয়। এখন যদি সরকার আমাকে দায়িত্বে না রাখে তাহলে দায়িত্ব পালন করবো না। সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।'

মেয়রের দায়িত্ব নিয়ে তিনি বলেন, 'কে দায়িত্ব পালন করবে তা নির্ধারণ করবে সরকার। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।'

নগর ভবনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'গত এক মাস ধরে আমরা বিভিন্নভাবে নাগরিকসেবা চালু রাখার চেষ্টা করেছি। কিন্তু যদি এখন কোনো কর্মকর্তা নগর ভবনে ঢুকতেই না পারে এবং ইশরাক সমর্থকরা নিজেদের মতো কর্পোরেশন চালাতে চান, তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না। এতে কর্পোরেশনের সেবায় আরও বেশি বিঘ্ন ঘটবে।'

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / নগর ভবন / ইশরাক হোসেন / নাগরিক সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net