Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভারতে যাওয়ার সময় বেনাপোলে গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 08:40 pm
Last modified: 10 June, 2025, 08:43 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ভারতে যাওয়ার সময় বেনাপোলে গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা গ্রেফতার

ইমিগ্রেশন সূত্র জানায়, আজম পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গেলে সিস্টেমে তার নামের পাশে সতর্কবার্তা দেখা যায়। তার বিরুদ্ধে সেনা সদস্যদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো একাধিক মামলা রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 08:40 pm
Last modified: 10 June, 2025, 08:43 pm
গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম। ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুনসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আওয়ামী লীগ নেতা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে তার নাম সরকারের স্টপ লিস্টে থাকায় তাকে আটকে দেয়া হয়।'

তিনি আরও জানান, 'তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। পরে আজমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।'

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, 'ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। গোপালগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'

আটক জিএম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার মঈনউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজমের বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, আজম পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গেলে সিস্টেমে তার নামের পাশে সতর্কবার্তা দেখা যায়। পরে যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে সেনা সদস্যদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো একাধিক মামলা রয়েছে।

Related Topics

টপ নিউজ

আওয়ামি লীগ নেতা / গোপালগঞ্জ / গ্রেফতার / বেনাপোল চেকপোস্ট / মামলা / রেড লিস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net