Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2025, 08:10 am
Last modified: 07 June, 2025, 10:26 am

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজে অংশ নেন।
টিবিএস রিপোর্ট
07 June, 2025, 08:10 am
Last modified: 07 June, 2025, 10:26 am
জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উয়িং

রাজধানীর জাতীয় ঈদগাহে আজ শনিবার (৭ জুন) ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজে অংশ নেন।

সকাল থেকেই ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। ছবি: টিবিএস

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম।

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, 'সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।'

সকাল সাড়ে ছয়টার পর থেকেই ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। এ সময় মূল ফটকের সামনে দেখা যায় দীর্ঘ সারি, মুসল্লিরা সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন।

ছবি: টিবিএস

এবার ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা ছিল। নারীদের জন্যও ছিল আলাদা জায়গা। বাবা-মায়ের হাত ধরে আসে ছোট শিশুরাও।

প্রধান ঈদ জামাত ঘিরে জাতীয় ঈদগাহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ, র‌্যাব ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়।

ছবি: টিবিএস

নামাজ আদায় করতে আসা মোহম্মদ আজাদ টিবিএস-কে বলেন, 'নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল। সন্তানদের নিয়ে ঈদের নামাজ আদায় করলাম, এটা ভিন্ন এক অনুভূতি।'

তিনি বলেন, 'দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে সবাই কাজ করুক, এটাই চাওয়া।'

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / ঈদের জামাত / জাতীয় ঈদগাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net