Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
জুলাই গণ-অভ্যুত্থান বেকারত্ব থেকেই শুরু, বাজেটে সমাধানের উদ্যোগ নেই: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2025, 09:25 am
Last modified: 04 June, 2025, 09:30 am

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

জুলাই গণ-অভ্যুত্থান বেকারত্ব থেকেই শুরু, বাজেটে সমাধানের উদ্যোগ নেই: নাহিদ ইসলাম

নাহিদ বলেন, গত এক বছরে ২৬ লাখ নতুন বেকার সৃষ্টি হয়েছে। অথচ কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির যে নীতি দরকার ছিল, বাজেটে তা নেই।
টিবিএস রিপোর্ট
04 June, 2025, 09:25 am
Last modified: 04 June, 2025, 09:30 am
ছবি: এনসিপির সৌজন্যে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে, কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেকার সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, গত এক বছরে ২৬ লাখ নতুন বেকার সৃষ্টি হয়েছে। অথচ কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির যে নীতি দরকার ছিল, বাজেটে তা নেই। বরং আগের মতোই ব্যাংকনির্ভর অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। ফলে এই বাজেট থেকে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে সেটি আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে বরাদ্দে কোনো নতুনত্ব নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো অ্যাড্রেস [নিরূপণ] করতে পেরেছে। কিন্তু এর সঠিক সমাধান-কৌশল কিংবা বৈষম্যহীন সমাজের ভিশন [লক্ষ্য] এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন বাজেটে ঘটেনি।

তিনি আরও বলেন, যেহেতু আগের লুটপাট ও ঋণগ্রস্ত অর্থনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারকে পরিচালিত হতে হচ্ছে, ফলে সেই কাঠামোর ভেতরেই এই বাজেট প্রণয়ন করতে হয়েছে। যে কারণে আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ বাজেটে দেখা যাচ্ছে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা চেয়েছিলাম প্রবাসী শ্রমিকদের ব্যাপারে সরকারের নজর থাকবে এই বাজেটে, তাদের থেকে আমরা যে রেমিট্যান্স পাই তা দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। কিন্তু আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে। মন্ত্রণালয়টির বাজেট অর্ধেক করা হয়েছে, এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এখানের বাজেট কমানো উচিত না। 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেটে ইনসেন্টিভ না থাকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ই-কমার্স ও ডিজিটাল লেনদেনে কর বাড়ানো হয়েছে, যা ডিজিটাল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। তার ভাষ্যে, 'রেজিম [শাসনব্যবস্থা] পরিবর্তনের পরে এই ইনসেন্টিভ [প্রণোদনা] দিয়েও কালো টাকা বৈধ করার সম্ভাবনা নেই। বরং এই সুযোগটা পুরোপুরি বন্ধ করা উচিত।'

তবে জুলাই শহীদ ও আহতদের পরিবারকে ৪০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, 'এই টাকা যেন সঠিকভাবে খরচ হয় এবং তাদের জন্য দেওয়া প্রতিশ্রুতি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।'

নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি। রেজিম পরিবর্তনের পরে এই ইনসেন্টিভ দিয়েও কালো টাকাকে সাদা করার যে খুব সম্ভব হবে সেটিও না। তাই কালো টাকাকে সাদা করার সুযোগটা বন্ধ করা উচিত।

তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। এই টাকাটা যেন যথাযথভাবে খরচ করা হয়। ওদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা যেন দ্রুত সময়ের মধ্যে পালন করা হয়।

তিনি বলেন, এ বাজেট নিয়ে সরকারের অনেক চেষ্টা ছিল। কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সেই ভিশন বা কৌশলটা এই বাজেটের ভেতরে পুরোপুরি আসেনি।

 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / বাজেট ২০২৫-২৬ / জুলাই গণঅভ্যুত্থান / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net